somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ডে গেট টু গেদার এবং আমার কিছু স্বপ্ন পূরন

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্লগ ডে খুব কাছাকাছি চলে এসেছে । যত দূর জানি হঠাত করেই ব্লগ ডে পালন করা বন্ধ হয়ে যায় । যদি তখন আমি এত ব্লগে সময় দিতাম না । নিজের ই তো ঠিক ছিল না । আমি ব্লগে আছি ২০১২ থেকে । তখন শুধু পড়তাম । আইডিও করিনি । তবে ব্লগে লেখার উৎসাহ পেয়েছি আমার এক্স গার্লফ্রেন্ড থেকে । তিনি যদি আমাকে ছ্যাকা দিয়ে ব্যাকা না করিয়া দিতেন তবে মনে হয় ব্লগে আসতাম ই না । ইহার জন্য হইলেও তাহাকে আমি কিছুটা ধন্যবাদ জানাই ।

২০১৫ থেকে শুরু । তারপর অল্প অল্প করে যাত্রা করি । মাঝে মাঝে গেট টু গেদার এর ছবি দেখি । খারাপ লাগে । আমি যেতে পারিনা । কখন কোথায় হয় জানি না । কিভাবে যোগ দিব । আবার কাউকেই চিনি না । আমি আবার একটু লজ্জা পাই কিনা ।

তবে এবার আর মিস হবে না । ইয়েস । ব্লগার অগ্নি সারথি ভাইয়ের পোস্ট চোখে পরল । আর কি দেরি করা যায় । তাকে নক দিলাম । মেল করালাম । তিনিও সুন্দর ভাবে রিপ্লাই দিলেন । আমি শুধু অপেক্ষা করলাম । কবে ঢাক আসবে । এ যেন চাতক পাখির মত অপেক্ষা ।

ঢাক এলো এবং আজই এল । গত তিন দিন এমবিএ এর কনভোকেশন নিয়ে দৌড়ের উপর ছিলাম । তাই মেল চেক করিনি । তবে আজ অফিসে বসে ব্লগে ঢুকে বসে বসে চিন্তা করছি । তখন ফোন আসল ।

- হ্যালো
- আমি অগ্নি সারথি
- জ্বী । ভাইয়া বলুন ।
- আপনি তো রিপ্লাই দিলেন না ।
- চুপ
- আজ একবার আসতে পারবেন ।
- জ্বী । অবশ্যই ।
- আচ্ছা চলে আসুন ।

এরপর কি আর অফিসে বসে থাকা যায় । ব্যাগ গুছিয়ে দে ছুট । অফিসের সেকেন্ড বস আর আমার ইডিটর ইন চিফ হা করে তাকিয়ে কোথায় যাও । ভাইয়া আমি তো ১২ টার আগেই সব কাজ শেষ করে ফেলেছি । আর দাড়াই নাই । দৌড়ের উপর ছিলাম ।

তাও লেট করেই পৌছালাম । নিজের কাছেই অপরাধী হয়ে গেলাম । দেরি করে কোথাও যাওয়া আমার ধাতে নেই । তবে অবশেষে দেখা পেলাম তার । হাসি খুশি একটা মানুষ ।

একটা কথা তো বলাই হয়নি । আমরা বসে ছিলাম নীলসাধু ভাইয়ের "এক রঙ্গা এক ঘুড়ি" এর অফিসে । আমি একটু ভয়ে ভয়ে ছিলাম । কারন এত বড় বড় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি । এটাও ভাগ্যের ই বলতে হবে ।

তারা সবাই আমাকে সাদরে আপন করে নিলেন । আমি যে নতুন তাদের সামনে সেটা মনেও হচ্ছিল না । সবার সাথে আলাপ হলো । আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে ।

আমাদের সবার প্রিয় ব্লগার কাল্পনিক_ভালবাসা এসে হাজির । আমি তো পারলে নাচি । তারপর ব্লগ ডে নিয়ে আলোচনা হলো ।

হ্যা !!!!

এবারের ব্লগ ডে হচ্ছে । আশা করি খুব সুন্দর ভাবে হবে । আপনাদের সবার সাথেই দেখা হবে । বিস্তারিত আসবে । আমি শুধু একটা টিজার দিলাম । খুব সুন্দর একটা প্ল্যান হয়েছে । সাধারন ভাবে বলতে গেলে এটা আসলে ব্লগারদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করার ছোট্ট প্রয়াস ।

কোথায় কিভাবে হবে সেটা আপনারা জানতে পারবেন । খুব শীঘ্র ই এটা নিয়ে পোস্ট আসছে ।

আশা রাখি সবার সাথে দেখা হবে ।

হ্যাপি ব্লগিং ।


আপডেট

ব্লগ ডে নিয়ে বিস্তারিত - ব্লগ ডে এবং গেট টুগেদার ২০১৮ - অগ্নি সারথি
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×