
হ্যালো ব্লগার্স
কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন । আমিও চাই আপনারা ভাল থাকুন । সব সময় ভাল থাকুন । ভাল না থাকলে ব্লগ ডে তে আসবেন কিভাবে । তাই ভাল থাকাটা জরুরী । আপনাদের সকলের অংশ গ্রহনে আমাদের এই ব্লগ ডে স্মরনীয় করে রাখতে চাই । আপনারা এখানে সবাই সবার সাথে ভার্চুয়ালি কানেক্টেড । তবে এবার সবাই এক সাথে হবো । একটা দিন আমরা সবাই মিলে আনন্দের সাথে কাটাবো ।
কোথায় হবে ? কবে হবে ? এটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন । জ্বী আগামী ২১ শে ডিসেম্বর আমরা আমাদের সামু বগ্ল ডে পালন করতে যাচ্ছি । তারপরও আবার যদি ভুলে যান তবে,
ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে দৃষ্টি আকর্ষন
পোষ্টটিতে বিস্তারিত পাবেন ।
এবার আসুন কি কি হবে ?
প্রশ্ন থাকতেই পারে এটা কি শুধু একটা ব্লগ ডে পালন করা নাকি সাথে অন্য কিছু । হ্যা সাথে অন্য কিছু তো আছেই । কাচ্চির সাথে আলু না থাকলে কি ভাল লাগবে । এখানে আপনারা কাচ্চির সাথে আলুও পাবেন । মানে শুধু ই যে আমরা গুরুগম্ভীর আলোচনা করব তা নয় ।
এখানে সবাই এক সাথে পরিচিত হবো । নিজেদের পরিচয় সবার সামনে তুলে ধরব । এছাড়া হবে গান/কবিতা/স্মৃতি চারন/কৌতুক/নাচ সব কিছু । এটা আসলে বলতে পারেন আমাদের পারিবারিক আয়োজন । শুধু নিজ নিজ জায়গা থেকে উপস্থিত হতে হবে । নিজের প্রতিভা বিকাশে এটাই সময় । জাগো ব্লগার জাগো, প্রতিভা বিকাশে ভাগো । এই বিকাশ আবার ব্র্যাক ব্যাংকের বিকাশ না ।
সবার জ্ঞতার্থে আবারো বলে দেই -
কোথায় হবে ব্লগ ডেঃ
সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকা
যেভাবে আসবেন - আপনি ঢাকার যেকোন জায়গা থেকে বাংলামট আসুন সেখান থেকে হেটেই আসতে পারবেন । চাইলে রিকশাও নিতে পারেন । উবার বা পাঠাও বা সহজ যেটাতেই আসেন না কেন সোজা এখানে চলে আসতে পারবেন ।
আরো সহজ করে দিচ্ছি, যারা নিউমার্কেট এর সাইড থেকে যাবেন তারা মোতালেব প্লাজার সাইড দিয়ে যেয়ে পিছনের রাস্তায় গেলেই পেয়ে যাবেন । আবার যারা কাওরান বাজার দিয়ে আসবেন তারা বাংলামটর নেমে রিকশা বা হেটে একটু সামনে এসে পরিবাগের রাস্তা বা যেখানে টাইলস বিক্রির রাস্তায় ঢুকে হেটে আসলেই পেয়ে যাবেন ।
তবে একদম সঠিক ঠিকানা হচ্ছে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরিবাগ, ঢাকা ।

এই হচ্ছে লোকেশান । আর কোন কিছু জানার বা গেট টুগেদার নিয়ে কোন ধরনের জিজ্ঞাস থাকলে যোগাযোক করতে পারেন নিম্নোক্ত নাম্বারে -
০১৫১৫২০৬৩৯৬
ধন্যবাদ সবাইকে । আশা করি আগামী ২১শে ডিসেম্বর দেখা হচ্ছে সবার সাথে ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



