somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প আছে বাকি অল্প - উপলব্ধি (১)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





(১)
এই ছবিটা ধানমন্ডি ৯ নাম্বার থেকে তোলা । ছবিটি তুলি যখন তখন আমি অফিসের কাজে এখানে আসি । ভ্যাট অফিসে । আমাদের অফিসের ভ্যাট জমা করার জন্য । তো যথারীতি বাস থেকে নেমে ফুট অভার ব্রিজ পার হই । এর যখন উঠি তখন এই লেখাটা চোখে পরে । নামার পর আবার এটা চোখে পরে । সাথে সাথে ছবি তুলে নেই ।

মাথা মধ্যে চিন্তা খেলা করে । এ ওভার ব্রিজ তো কেউ ব্যবহার ই করে না । সবাই নিচ দিয়ে আসা যাওয়া করে । দেখেছেন কিনা জানি না । এটা ইবনে সিনার ওইখানে । এখানে নতুন একটা স্কুল এবং কলেজ হয়েছে । আশা করি তারা এই ব্রিজ ব্যবহার করবে । স্থপতি আসিফ ইকবাল একবার বলেছেন " ফুট ওভার ব্রিজ নাকি চরম ও মানবিক " । সামনে থাকলে প্রশ্ন করতাম রাস্তা দৌড়ে পার হওয়া কতটা মানবিক?

সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন ।




(২)
এই ছবিটা আজকের তোলা । অফিস থেকে বের হয়ে এক বন্ধুর সাথে দেখা করলাম । অনেক দিন পর দেখা আড্ডা দিলাম । ফিরে আসার পথে সাইন্স ল্যাবের ফুট ওভার ব্রিজে উঠতেই এই দৃশ্যটা চোখে পরল । পরন্ত বিকেল নয় আবার অন্ধকার নয় । কুয়াসায় ঢাকা নয় আবার পুরোপুরি পরিস্কার নয় । কেন জানি মন টা করে উঠল । অনেক পেছনে চলে গিয়েছিলাম ।

অতীত নাকি মানুষ ভুলতে পারে না । ঝাপসা হয়ে যায় ঠিক ই । কিন্তু আমার ঝাপসা হয় না । ক্রিষ্টাল ক্লিয়ার যেন দুই দিন আগেই ঘটেছে । হেড এন্ড সোলডার দিয়ে ধুইলেও যাবে না । তবে অতীত ভাল না । মন খারাপ করে দেয় । তার চেয়ে রাস্তার সাইডে দাড়িয়ে বাসের আসা যাওয়া দেখা অনেক ভালো ।

অতীত মনে না করাই ভালো ।



(৩)
এই মিষ্টিটা আমার অনেক প্রিয় । পথে ঘাটে পেলেই খাই । একা একা হাটি আর খাই । ভাল ই লাগে । আমার কোন বন্ধু নেই । না না এমন নয় যে নেই । আড্ডা দেবার মত কেউ নেই । তাই একা একা হাটি । তাছাড়া হাটতে আমার ভাল লাগে । রাস্তা অনেক মানুষ দেখা যায় । তাদের নিয়ে গবেষনা করতে ভাল লাগে । মনে হয় সাইকোলজিস্ট ।

কোন কাজে নিউমার্কেট গিয়েছিলাম । তখন এক চাচা মত দেখলাম এটা বিক্রি করছে । দেরি না করে কিনে ফেললাম । যদিও বেশি মিষ্টি । অনেকের কাছে ভাল লাগে না । কারন মিষ্টিতে নাকি মুখ ভরে যায় ।

ডায়াবেটিস নেই যাদের তারা মিষ্টি খান ।




(৪)
দই আমার ভীষন প্রিয় । আমি সচরাচর দই এভাবে পেলে খাই । তবে খাওয়ার আগে চেক করে নেই । কারন পেটের দিক তো খেয়াল রাখতে হয় । আজ কাল তো সব কিছুতেই ভেজাল । তবুও খাই । নিজেকে কন্ট্রোল করতে পারি না ।

এটা আমার বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরন নগর এ বসে তোলা ছবি । সেখানে দুপুরে খেয়ে এক কাপ দই না খেলে যেন খাওয়া পূর্নতা পায় না । তাই দুপুরের পর দই খাওয়াটা প্রায় অভ্যাস হয়ে গেছে ।

মিষ্টি কম খাওয়া উচিত ।



(৫)
এটা সাইন্সল্যাবের প্রতিদিনের দৃশ্য । এই রাস্তাটা নিউমার্কেট ঢাকা কলেজের দিকে গিয়েছে । তবে আমি আন্দোলনের সময় ছাড়া এটাকে কোন নিয়মের মধ্যে দেখিনি । প্রতিদিন ই এভাবেই চলছে । হয়ত এভাবেই চলবে ।

সব কিছুতেই আমাদের তাড়া । কে কার আগে যাবে । অথচ একটু নিয়ম মেনে গেলে কিন্তু সব কিছু সুন্দর ও স্বাভাবিক ভাবেই হবে । কিন্তু আমাদের অভ্যাস । নিয়ম আবার কি ।

চেষ্টা করুন নিয়ম মেনে চলার ।



(৬)
ঝালমুড়ি । মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর আল্লাহ করিম মসজিদের সামনে বিক্রি করে । লোকটা নামাজের সময় দোকান বন্ধ রাখে । আমিই তখন তার শেষ কাস্টোমার ছিলাম । আমাকে বানিয়ে দিয়েই নামাজে দৌড় দিলেন ।

আসলে আমিও একটা সময় এভাবেই নামাজে দৌড়াতাম । আজ কাল কি যেন হয়েছে । নামাজের দিকে যেতেই চাই না । জানি না এটার জন্য কত শাস্তি আছে । তবে চেষ্টা করে যাই নামাজ পরার । পাচ ওয়াক্ত হয় না ।

প্রার্থনায় অবহেলা নয় ।



(৭)
আমার বাবা যদি আমার জন্য সবচেয়ে ভাল কিছু করে থাকেন তবে তার মধ্যে বইয়ের প্রতি আমাকে আগ্রহী করে তুলেছেন । আমাকে সব সময় উতসাহ দেন বই পড়ার । আমিও চেষ্টা করে যাই । রাস্তা ঘাটে বাসে ট্রাকে লঞ্চ ট্রেনে সব জায়গাতেই বসে আমি পড়তে পারি । আমার বই হলে আর কিছু দরকার হয় না ।

গত কয়েক দিনে আমি প্রায় পাচটি বই শেষ করেছি । তাও মনে হচ্ছে কম পড়ি । অফিসের কাজে এবং কিছু ব্যক্তিগত কারনে বই বেশি পড়া হয় না । না হলে চেষ্টা করতাম সপ্তাহে সাতটা বই পড়তে ।

তবে সবাইকে নিয়ে খেতে হয় । এতে এক ধরনের আনন্দ আছে ।

যত পারুন বই পড়ুন ।

( এটা আমার লেখার অনেক দিনের ইচ্ছে ছিল । নিজের ভেতর থাকা উপলব্ধি গুলো লিখে ফেলা । চেষ্টা করব জীবনের উপলব্ধি বর্ননা করার )
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×