somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

সামুতে আমার চার বছর ও কিছু প্রিয় মানুষের সান্নিধ্যে আমার পথ চলা (চতুর্থ বর্ষপূর্তি)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অফিসের ব্যবস্ততা আর ঢাকার বাইরে থাকার কারনে ব্লগে সময় দিতে পারছি না । অথচ ভালবাসার জায়গাটাকে খুব মিস করছি । অনেক প্রিয় ব্লগারের ব্লগ পড়তে পারছি না । তাদের লেখা মিস করছি । সামান্য অসুস্থতার জন্য কাজও করতে পারছি না । বই মেলায় যেতে পারছি না । অনেক প্রিয় মুখ বই মেলায় এসেছেন তাদের মিস করেছি । বলা যায় আমি পুরোপুরি আড়াল হয়ে গেছি । লেখালেখি হচ্ছে না । সব মিলিয়ে একটা হ য ব র ল অবস্থা । আর এরই মাঝে ব্লগে চার বছর পার করে ফেললাম ।

ভাবতেই অবাক লাগে যখন খুব কষ্ট নিয়ে নিয়ে ব্লগ এ একাউন্ট করেছিলাম সেটাই আজ মনের কোনে অনেক বড় জায়গা করে নেবে । ভেবে ছিলাম, অল্পস্বল্প গুরুর ঠ্যাং আর মুরগীর ঠ্যাং যা লিখি তাই জমা করব এখানে । প্রথম তো কয়েক সপ্তাহ পার করেছি বুঝতেই কিভাবে প্রথম পাতায় লেখা আসবে । ২০১০ এ যখন পড়তাম তখন শুধু জ্ঞানার্জনের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য শুধু পড়েছি । লিখব ভাবিনি ।

মনে পরে শাহাবাগ আন্দোলনের কথা । বাবাকে ব্লগের কথা বলতেই তিনি একটূ সাবধান থাকতে বললেন । কিন্তু আমি তখন বই পড়াতে মজে ছিলাম । লেখালিখি আমার জন্য ছিল না । প্রচুড় লেখা পড়েছি । ভাবতে অবাক লাগে আজ অনেক ব্লগার নেই । তাদের লেখা মিস করি ।

প্রথম কাকে কমেন্ট করেছিলাম মনে নেই । তবে কমেন্ট করার আগে এটাই ভেবেছি এটা ফেসবুক নয় । এখানে চিন্তা আর মননের বিকাশ ঘটে । তাই ভেবে চিন্তে কমেন্ট করতে হবে । বলা যায় সর্তকতা আরকি । আসলে আমি এখন ও পর্যায়ে যেতে পারিনি তো তাই । তবে চেষ্টা করছি কিছু লেখার । আমি ভাল লিখতে পারিনা । এটা সত্য । তাই পড়ি । অনেক পড়ি । পড়ার চেষ্টা করি । সামনে যা পাই পড়ি । একদিন লিখতে পারব ।

মনে পরে সেই দিনটার কথা যেদিন তাহার সাথে শেষ কথা হয়েছিল । দুঃখ ভরা মন নিয়ে ভার্সিটির ল্যাবে বসে ব্লগে লগইন করে পড়ছি হাসির কিছু খুজতেছি । কোন একটা লেখা পড়েছিলাম মনে নেই । খুব হেসেছি । তারপর রাতে তাকে বলেছি । "Maybe I not for you, But the thing is I deserve to be a better life more then you".

শেষ মেসেজটা দিয়েছিলাম, অল দ্যা বেস্ট । এরপর পিছন ফিরে দেখেনি । সামনে এসেছি , হোচট খেয়েছি । পরে গিয়েছি । আবার নিজেই উঠে দাড়িয়েছি । এখানে ব্লগ আমাকে যে সাপোর্ট দিয়েছে তা বলার অপেক্ষা রাখে । প্রতিদিন রাতে নিয়ম করে লেখা পড়েছি । প্রতিদিন শত শত লেখার ভিড়ে নিজেকে খুজে নিয়েছি । তারপর একদিন নিজেও শুরু করলাম ।

হাটতে হাটতে চার বছর পার করে ফেললাম । ভাবছি আমি পেরেছি । প্রথমবার যখন মানুষ এভারেস্ট জয় করে তখন যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে । তবে আজও আমি ব্লগে জুনিয়র । আর আমি জুনিয়র ই থাকতে চাই । সবার ভালবাসা পেতে চাই । পেতে চাই নির্মল ভালবাসা ।

আমি কিছু মানুষের কাছে কৃতজ্ঞ । তাদের মাঝে তাইজুল ভাই, চাঁদগাজী স্যার, অগ্নি সারথি, কাল্পনিক ভালবাসা, নীলসাধু, লিলিয়ান আপু, মনিরা আপু, শায়মা আপু, আহমেদ জী এস, পদাতিক ভাই, কাওসার ভাই, শাইয়্যান ভাই, রাজীব নুর ভাই, সাদা মনের মানুষ, প্রামানিক ভাই, সুমন দা, বিজন দা, সাঞ্জি স্রে, নীল আকাশ, ওমেরা, সামু পাগলা ০০০৭, আর্কিপটেরিক্স এরা এবং এমন অনেক ব্লগার যারা আমাকে হাসিয়েছে কাদিয়েছে । জীবনের মানে বুঝতে সহযোগিতা করেছে ।

ব্লগ যখন জানালো আমার চার বছর পার তখন আমি খুলনায় ইভেন্টে কাজ করছি । শরীর ব্যথা নিয়ে কাজ করে যাচ্ছি । কিন্তু দায়িত্ব অবহেলা মোটেও করিনি । কিছু লিখব ভাবছিলাম । কি লিখব মাথায় আসছিল না । ঢাকা এসেই শুয়ে পড়লাম । এই লেখা যখন লিখছি তখন জ্বরে আমি কুপোকাত । তারপরও ভালবাসার মানুষ গুলোকে মিস করছি বলেই লিখলাম ।

একদিন হয়ত থাকব না । চলে যাবো অনেক দুরে । তবে সামু থাকবে । হয়ত আমার একাউন্ট ও থাকবে । কিন্তু থাকবে না এই ব্লগের পিছনের মানুষটা ।

সবার জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা ।


ভাল থাকবেন । সুস্থ থাকবেন । বই পড়বেন । আপনার চারপাশ পরিস্কার রাখবেন ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×