somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের উদ্দেশ্য কি, কোথায় শেষ হবে জীবনঃ তেইল্যা চোরা (বুক রিভিউ)

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








মানুষের জন্ম হয়ত কোন উদ্দেশ্য নিয়ে হয় । কোন মানুষ ই জন্মগত ভাবে খারাপ বা ভাল নয় । পরিবেশ এবং পরিস্থিতি সব মিলিয়ে মানুষের জীবন । কেউ আসে শুধু বেচে থাকতে আবার কেউ আসে শুধু জীবনের তাগিদে । কিন্তু এর ই মাঝে কেউ কেউ অমর হয় ।

অনেকের ধারনা যে সে যেই অবস্থায় আছে ভাল আছে বা যেখানে আছে ভাল আছে । কেউ তাদের অবস্থার উন্নতি করে কেউ আবার সেখানেই থাকে যেখানে সে ছিল । হয়ত সে সেটাই তার জীবন ধরে নেয় । কেউ আবার পুরোপুরি নিজেকে বদলে অন্য রূপে নিয়ে যেতে চায় । পুরোটাই একটা চক্র ।

পড়ে শেষ করলাম ওবায়েদ হকের " তেইল্যা চোরা "। জাফর ইকবালের পর এই সম্ভবত ইনি খুব সুন্দর ভাবে গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধকে তুলে এনেছেন । উনার পড়া দুটি বইতেই মুক্তিযুদ্ধের কথা এসেছে । তবে আমি লেখকের নামে কেস করতে চাই । এত অসাধারণ লেখনি শক্তির জন্য । লেখার এই টান কোথায় পেলেন উনি । সত্যি বলতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মায়া ছিল ।

কসর আলী ছিল চোর সিধেল চোর তার ছেলে ফজর আলী । সেও চোর তবে গায়ে তেল মেখে চুরি করে তাই নাম তেইল্যা চোরা । তবে ফজর আলী কি জানত যে সে তার জীবনের মোড় অন্য কোন দিকে ঘুরিয়ে নিয়েছে । তার ছেলের কসম তাকে চুরি থেকে বিরত করলেও সমাজ তাকে মেনে নেয়নি । কারন সমাজ কখনো কাউকে সুযোগ দিতে চায় না । যত দোষ ওই বেটা নন্দ ঘোষের ।

জেল জায়গাটা বড় কষ্টের কিন্তু পরিচিত না হয়েও যেন সবাই আপন । আত্মীয় না হয়েও যেন পরম আত্মীয় । এখানে সবাই সবার । অনেক নির্দোষ ব্যক্তি প্রমাণ আর তথ্যের অভাবে পুরোটা জীবন কাটিয়ে দেয় জেলে । আসলে জেল হচ্ছে নরক সমতুল্য এক জায়গা ।

মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর বরবর্তা সব কিছু কে ছাড়িয়ে গিয়েছিল । তবুও কিছু মানুষ পাকিস্তান হোক বা পাকিস্তানি হতে চেয়েছে । অনেকটা পা চাটা কুকুরের মত । আর কিছু মানুষ অন্যের স্বপ্ন পূরন করতে নিজের নাম বিসর্জন দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে । আবার পাকিস্তান প্রেমীও বাংলাদেশ বলে জীবন দিয়েছে ।

বইয়ের শুরুতে একটা লাইন আছে মুক্তিযুদ্ধে সাত কোটি মানুষের সাত কোটি গল্প । হ্যা সাত কোটি গল্প আছে । আছে তেইল্যা চোরার গল্প, আছে পাগলা প্রফেসর এর গল্প, আছে মুসলমান মুন্সির গল্প, আছে মনে প্রানে পাকিস্তানী হতে চাওয়া বাচ্চুর গল্প, আমেনা আর মজিদের গল্প । সবার গল্প আছে । শুধু সেই গল্প গুলো শোনার কেউ নেই ।

এক কথায় অসাধারণ বই " তেইল্যা চোরা "

বইঃ তেইল্যা চোরা
লেখকঃ ওবায়েদ হক
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×