somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

হায়- জীবন এত ছোট কেনে? - কবিঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় । (বুক রিভিউ) !!!

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







“জীবন এতো ছোট কেন”

নীচু জাতের ছেলে নিতাই । তার বংশ পরম্পরায় ডাকাত । তাকেও ডাকাত হতে হবে । কিন্তু ভাগ্যে হয়ত তার জন্য অন্য কিছু লিখে রেখে ছিল । হয়ত এমন কিছু যার জন্য কেউ তৈরি ছিল না । নিতাইয়ের বংশ হচ্ছে ডোম মানে চুরি ডাকাতি করা । তাদের ছেলে হবে কিনা কবি ।

নিতাই পরিবার ছেড়ে তারা এক স্টেশনে ওঠে । সেখানেই দেখা হয় রাজার সাথে । রাজা তারা কবি গান শুনে মুগ্ধ হয় । তাকে ওস্তাদ বলা শুরু করে । ওইদিকে নিতাই স্টেশনেই কুলি মুটেগিরি শুরু করে । কিন্তু যারা মধ্যে কবিতা বাস করে তাকে কি আর বেধে রাখা যায় । কবিতা বের হয়ে আসবেই । তাই রাজা নিতাই কে নিয়ে প্রায় বসে বসে কবি গান তৈরি করে । নিজস্ব সুর আর কথা মিলিয়ে সুন্দর করে ছন্দ তৈরি করে ।

রাজার শ্যালিকা প্রতি দিন আসত দুধ দিতে । এভাবেই পরিচয় হয় নিতাইয়ের সাথে । নিতাইয়ের কবিতা আর গানে সেও মুগ্ধ হয় । তাই অনেক সময় টাকা বাকি রেখেও তাকে দুধ দিয়ে যেতো । নিতাইও তাকে ভাল লাগতে শুরু করে । নিতাই ভাবে এটা কি ভালবাসার টান । নিতাইয়ের কাছে তার কৃষ্ণবর্ন ভাল লাগে । তাই যদিও সে হাসে, তারপর সে লিখে ফেলে

“কালো যদি মন্দ হবে গো, কেশ পাকিলে কান্দো কেন গো”


“চাঁদ তুমি আকাশে থাকো – আমি তোমায় দেখব খালি ।

ছুতে তোমায় চাই নাকো হে – সোনার অঙ্গে লাগবে কালি ।”


কিন্তু নিতাই জানে রাজার শ্যালিকা বিবাহিত । তার সংসার আছে । সে জেনে বুঝে তার সংসার ভাঙ্গতে পারে না । তাই সে ঠিক করে চলে যাবে অনেক দূরে । যেখানে তাকে হয়ত নতুন ভাবে সব কিছু শুরু করতে হবে । তার চেয়ে বড় কথা মনের ব্যথ্যা দূর করতে হবে । ঠিক সেই সময় সেই স্টেশনে হাজির হয় এক ঝুমুর গানে দল ।

সেখানেই পরিচয় বসন্ত বা বসন এর সাথে । মেয়েটি নিতাই কে জড়িয়ে ফেলে । তার কথা গান আর নাচে নিতাই মুগ্ধ হয় । মনে হয় একেই খুজে বেরিয়েছে এত দিন । সে ঝুমুর গানের দলের সাথে স্টেশন থেকে চলে যায় । পিছনে ফেলে যায় তার পরিবার, রাজা, রাজার শ্যালিকা, স্টেশনের লোকজন যারা তাকে ভালবাসে । তবুও এটাই জীবন সে মেনে নেয় ।

বসন্ত ও ঝুমুর গানের সাথে নিতাইয়ের যাত্রা শুরু হয় । ধীরে ধীরে নিতাইয়ের নাম ডাক ছড়িয়ে পরে । অনেকেই তার কথা গানে মুগ্ধ হয় । নিতাই ধীরে ধীরে সবার মাঝে একটা পরিচয় তৈরি করে ফেলে । বসন্তের সাথেও তার দিন গুলো সুন্দর ভাবেই কাটতে থাকে । তবুও তার মাঝে মাঝে পেছনের কথা মনে হয় । আসার আগে শুনেছিল রাজার শ্যালিকা নাকি পাগলের মত আচরন করছে । সেটার দায় যেন তার ই ।

তবুও জীবন চলে নিরবধি । এক সময় বসন্ত অসুস্থ হয়ে পরে । তারপর নিতাই ও তার গাট ছাড়া হয়ে যায় । যেন বসন্ত তাকে মুক্ত করে দিয়েছে ঠিক তেমন । নিতাই দিশা হারিয়ে ফেলে । তার কোন কিছুতেই আর মন লাগে না ।

এরপর কি করবে নিতাই?

কবি বইটা যতখন পড়েছি আমি মুগ্ধ হয়েছি । সত্যি বলতে এত দারুন করে লেখা যে আমি বলতে পারছি না । বইটির প্রতিটি লাইন যেন জীবনের দর্শন তুলে ধরেছে । ছন্দ মিলিয়ে ফেল্লেই কবিতা হয় না । কবিতার জন্য গভীর ভাব থাকতে হয় । থাকতে হয় জীবনবোধ । জীবনের গভীরতা জানতে হয় । যারা কবিতা লেখেন তাদের শক্তি অনেক । তারা শব্দ জটে সুন্দর করে তুলতে ধরতে পারেন যেকোন কিছু ।

বইটির ভাল না লাগার দিক হচ্ছে সাধু ভাষায় লিখিত । এখন হয়ত প্রশ্ন আসতে পারে সাধু ভাষায় লেখে বলেই কি খারাপ লেগেছে । আসলে তেমন নয় । আমরা যারা বর্তমানে বই পড়ি তারা অনেক আগে থেকেই এটার সাথে পরিচিত । সাধু ভাষা চলিত ভাষায় মধ্যে পার্থক্য সব কিছু । কিন্তু আপনি নতুনদের মধ্যে সাধু ভাষার বই কিভাবে জনপ্রিয় করবেন । চলিত ভাষার হলে বুঝতে সুবিধে হবে তারা পড়ার আগ্রহ পাবে(এটি আমার ব্যক্তিগত মতামত) । আমি সাধু ভাষাকে ছোট করে দেখছি না । কিন্তু যারা নতুন বই পড়ুয়া আছে তাদের কাছে বই সহজ ভাবে পড়তেই তাদের ভাল লাগবে ।

বইটি অনেক প্রকাশনী প্রকাশ করেছে । আমি যেটি পড়েছি সেটি বায়ান্ন’৫২ থেকে প্রকাশিত । তাদের বইয়ের বাধাই আমার কাছে ভাল লেখে । এছাড়া কাভারটাও চমৎকার ।

“এই খেদ আমার মনে-
ভালোবেসে মিটল না এ সাধ, কুলাল না এ জীবনে!
হায়- জীবন এত ছোট কেনে?
এ ভুবনে” ।।

বইঃ কবি
লেখকঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×