somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুনপোকাঃ জীবনের গভীর রহস্য । শীর্ষেন্দুর প্রথম উপন্যাস (বুক রিভিউ) !!!

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









রহস্যময় এই জীবন । আমি ভালবাসতে শিখেছি ।

মানুষের জীবন কত বৈচিত্রময় । মুহূর্তেই সব কিছু পালটে যায় । ঘটে যায় অনেক কিছু । সব কিছু জানা যায় না । আবার সব কিছু বোঝাও যায় না । শুধু থেকে যায় স্মৃতি । হয়ত এর ই মাঝে জীবনের অর্থ খুজে পেতে হয় । বুঝতে নিতে হয় জীবন কে । নয়ত আবার জীবনের মাঝেই হারিয়ে যেতে হয় নিজেকে । এই হারিয়ে ফেলাটাই হয়ত জীবন । কেই বা জানে কি আছে সামনে । তবুও তো ছুটে চলতে হয় ।

শ্যাম চাকরিটা ছেড়ে দিল । তার বস থাকে বাস্টার্ড বলে গালি দিয়েছে । তাই সে আর সেখানে চাকরি করবে না । তবুও জীবনে তো বেচে থাকতে হবে । কিন্তু কি করবে সে । আবার কি বসে কাছে গিয়ে ক্ষমা চাইবে । নাকি সে নতুন কিছু করবে । করার তো অনেক কিছুই আছে । তবে করতে যে ইচ্ছে করতে যে ইচ্ছে হচ্ছে না । অলস সময় তো কাটছে না ।

একটা সময় ছিল যখন তার জন্য পাগল ছিল মেয়েরা । বয়স এখন একত্রিশ । তেমন বেশি নয় । ইতু নামের মেয়ে পাগল বলতে গেলে । তারপরও কোথায় যেন একটা বাধা । ভাল লাগে না শ্যামের । শ্যাম কোন বাধনে আটকা পড়তে চায় না । সে যে মুক্ত পাখি । উড়বেরাবে দেশ থেকে দেশান্তরে । কিন্তু বেধে ফেললে তো আর সে থাকবে না । খাচা তো তার জন্য নয় । সে তাহলে বাধনে কেন জড়াবে ।

তবুও হঠাৎ করেই কাউকে ভাল লেগে যায় । বুকের ভেতর রেলগাড়ি ঝনঝন শুরু হয় । লীলা । হ্যা হয়ত এই সেই । তবে সে কি পারবে । প্রথম বারের মত ভয় পায় শ্যাম । কই আগে তো এমন হয়নি । চোখে চাহনি আর ইশারাতে যেকাউকে সে ধরাশায়ী করতে পারত । ভবঘুরে জীবনে সে বহুবার এমন করেছে । তখন মনে হয়নি এমন হবে । তাহলে আজ কেন এমন হচ্ছে । তবে এটাই কি প্রেম? এটাই কি ভালবাসা?

এতখন বলছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত “ঘুনপোকা” বইয়ের কথা । বইটা এক ভবঘুরে ছন্নছাড়া মানুষ কে নিয়ে লেখা । তার প্রতিটি ঘটনা এবং কর্মকান্ড গুলোর একটা সম্মিলিত রুপ । ভব ঘুরে মানুষের দৈনন্দিন কাজকর্ম গুলো কেমন হতে পারে বা হয় সেটাই বলা হয়েছে । আবার তাদের চিন্তাভাবনা গুলো কে তুলে ধরা হয়েছে কিভাবে তাদের চিন্তা শক্তি কাজ করে ।

বইটা বেশি বড় নয় । তবে আমার মনে হয় লেখক এটা জাস্ট লিখে ফেলার জন্য ই লিখেছেন । এর ভাষা অনেক কঠিন । বলা যায় বুঝতে সময় লাগবে । কারন লাইন গুলো অনেক ভারী ভারী করে লেখা ।

বইটা লেখক কেন লিখলেন বা কি অনুভূতি হয়েছিল সেটা বুঝতে পারছি না । আমার মনে হয় । উনি লিখতে বসেছিলেন অন্য কিছু সেটা এভাবে বেরিয়ে এসেছে । তবে বইটা শুরু ও শেষ হয়েছে হঠাৎ করেই । মনে হচ্ছে বড্ড তারাহুড়া করেছেন ।

তবে বইটা সবার জন্য নয় । কারন এর সাহিত্য ভাব অনেক গভীর । আমার নিজের ই কষ্ট হয়েছে পড়তে । যদি কেউ চান তবে পড়তে পারেন । তবে বেশি আশা না রাখাই ভাল । ধন্যবাদ ।

বইঃ ঘুনপোকা
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×