somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং আমরা

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা এই জাতির ভবিষ্যৎ কি? রাজনৈতিক ক্যাচাল ছেড়ে, আসুন একটু চিন্তা করি!

আজকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু হয়েছে! আমার ছোট বোন পরীক্ষার্থী। কয়েকদিন ধরেই কষে প্রিপারেশন নেয়া হচ্ছে। মেঝটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিলেও তার চাইতে গুরত্ত পেয়েছে পিচ্চিটার ক্লাস ফাইভের পরীক্ষা।

সকালে কেন্দ্রে যাওয়ার আগেও সে আমাকে বার বার প্রশ্ন করেছে- অংক কি সৃজনশীল হবে? বইয়ের ভিতর থেকেই আসবে? বাইরে থেকে আসলে কি করবো! জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে যতটা না সে একজাইটেড, তার চেয়ে বেশি নার্ভাস!

দশ এগারো বছরের বাচ্চা কাচ্চায় স্কুল ভর্তি। অনেক বড় স্কুল। নয়টা স্কুলের সেন্টার এখানে। অবিভাবক ছাড়া কোন বাচ্চার নিজ কক্ষ বা সিট খুঁজে পাওয়া অসম্ভব। সিট খুঁজে বসিয়ে দিয়ে বললাম- কোন টেনশন করবে না। পরীক্ষায় যা-ই আসুক ভেবে চিনতে মাথা খাটিয়ে উত্তর দিবে। তাড়াহুড়া এবং দেখাদেখির চেষ্টা করবে না।

আড়াই ঘন্টা পর, ছোট বোন পরীক্ষা দিয়ে বের হয়ে বলল- এত্ত গুলা বোকা তুমি! পরীক্ষার প্রশ্ন কালকেই ইন্টারনেটে চলে এসেছে। তুমি দেখে দিতে পারোনি?
আমি অবাক হয়ে বললাম- কে বলল তোমাকে এসব!
-সবাই বলাবলি করছে। ওরা যেই অঙ্ক গুলার কথা বলেছে, সেইগুলাই পরীক্ষায় এসেছে!

আমার বোনের পরীক্ষা তেমন ভালো হয়নি। আসার সময় দুজনেই চুপ করে বসে ছিলাম রিকশায়! আমি ভাবছিলাম, এ কোন দেশে আছি আমরা! এখানে একটা বাচ্চার বাল্যকাল শেষ হওয়ার আগেই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়, এই দেশে দুর্নীতির দেশ! পঞ্চম শ্রেণীর একটা বাচ্চাকে জানিয়ে দেয়া হয়- একটু নীতিহিন হলে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া সম্ভব!

আমাকে কেউ বুঝিয়ে বলবেন- পঞ্চম শ্রেণীর একটা বাচ্চার পাবলিক পরীক্ষা নেয়া কতটা জরুরী! এইটা তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে নাকি ভীত করে তোলে? পঞ্চম শ্রেণীর প্রশ্ন ফাঁস করে আমরা এই জেনেরেশনটাকে কি শিক্ষা দিচ্ছি? যেই অবিভাবক বা গৃহশিক্ষক বা স্কুলশিক্ষক, একটা দশ বছরের বাচ্চার হাতে ফাঁস হওয়া প্রশ্ন তুলে দিয়েছেন তা দিয়ে তিনি বাচ্চাকে কি শিখিয়েছেন, দুর্নীতির সাথে কিভাবে খাপ খাইয়ে চলতে হয়?

নব্বইয়ের শুরুতে এইদেশে শিক্ষার অভিশাপ ছিল পরীক্ষায় নকল, আর এখন প্রশ্ন ফাঁস! বিসিএস থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা পর্যন্ত প্রতিটি প্রশ্ন ফাঁস হচ্ছে! প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সকল নরাধমের সরবোচ্চ শাস্তি দাবি করছি! এখনি বন্ধ করতে না পারলে, এইটি আমাদের শিক্ষা বেবস্থায় ক্যান্সার হয়ে উঠবে, কোন সন্দেহ নেই!

আমাদেরো শপথ করা উচিত, অবিভাবক হিসেবে কখনোই সন্তান, ভাই-বোন বা ছাত্রদের হাতে ফাঁস হওয়া প্রশ্ন তুলে দিবো না!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×