somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" একজন রিক্সাওয়ালার স্বপ্ন "

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা।
তখন কনকনে ঠাণ্ডা, বাড়ি যাচ্ছি –
গাড়িটা সকাল না হতেই পৌঁছে গেছি আমার গন্তব্যে।
আসেপাশে কোনো ভ্যান দেখতে পাচ্ছিনা। আমাদের ওখানে রিক্সা নেই। ভ্যানই আমাদের রিক্সা।
দূর থেকে কুয়াশা ভেদ করে কোত্থেকে একটা বুড়ো চাচা আসলো ভ্যান নিয়ে।


ভ্যানে উঠে চাচাকে জিজ্ঞেস করলাম -
কি চাঁচা এত্ত সকালে এই বুড়ো বয়সে বের হয়েছেন যে ?
- কি করবো বাপ, ছাওয়ালডার সামনে নাকি পরীক্ষা ।
মেলা টাহা লাগবি, তাই এত্ত সকালে বের হয়ছি দুডে পয়সা বেশি কামানোর জন্যে।

আপনার ছেলে কোথায় থাকে , কিসে পড়ে ?
- ছাওয়ালডা ঢাহার শহরে থায়ে । মেলা বড় কিলাসে লেহাপরা করে।
আর ২ ডা বছর গেলেই পাশ কইরা ভালো চাকরী করবে কইছে।
তহন কি আর আমার ভ্যান চালাইতে হবে ?

আপনার ছেলের সাথে কি কথা হয় ঠিকমত ?
- হ, গেল বার আইসা ১৫০০০ টাহা লইয়ে গেছে,
বড় এট্টা ফোন কিনছে ।

এতো টাকা দিলেন ফোন কেনার জন্যে !!
-কি করমু কও বাবা, পোলাডা কইলো দামি ফোন না হইলে নাকি পড়াশুনাই সমেস্যা হয় ।
আমার ঘরে এট্টা মাইয়া আছে , আর ও এট্টাই পোলা । তোমার চাচী কাম করে অন্যের বাড়ি ।
পোলাডার লেহাপড়া শেষ হোক-
চাকরী পাইলে সব কষ্ট দূর হয়ে যাইবো। যত কষ্টই হোক লেহাপড়াডা শেষ করন লাগবে ।


এসব বলতে বলতে চাচা অনেক কাসতেছিলো ।
বোঝা যাচ্ছিলো ঠান্ডায় বেশ কাশী হয়েছে ।
এমনিতে শরীরের এই অবস্তা তার ওপর ছেলের পরীক্ষার জন্যে কত কষ্টই না করে আমাদের মা-বাবা ।
অথচ কনকনে ঠন্ডা বা গরমকে উপেক্ষা করে আমাদের সব রকম চাহিদা পুরন করে যাচ্ছে ।
কত আশা বুকে নিয়ে নিজের ওষুধ না কিনে ছেলের জন্যে দামী ফোন কিনে দিচ্ছে ।
আর আমরা !!
আমরা শহরের বুকে জামার কলার উল্টা করে , চোখে কালা চসমা পরে গালফ্রেণ্ড নিয়ে রিক্সায় ঘুরি ,এখানে সেখানে আড্ডা দেই । আপন মনে সিগারেট টানি ।
অথচ ওইদিকে আমাদের বাবা-মা কতটা আশা নিয়ে কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ভ্যানের প্যাটেল মারছে। মা বাড়ি বাড়ি কামলা খাটছে !!


আমি জানিনা ওই চাচার ছেলেটা আসলেই ঠিক মত পড়াশুনা করছিলো কিনা !!
আসলেই চাচার সপ্নের পথে এগোচ্ছিলো কিনা !!
তবে চাচা কিন্তু আস্তে আস্তে হলেও ভ্যানের প্যটেল চালাতে থাকলো ।
বাড়ীর গেটের সামনে এসে ভ্যান দাড়ালো।
সেদিন আমি চাচাকে কিছু টাকা বেশি দিয়েছিলাম ওষুধ কিনে খাওয়ার জন্যে ।
চাচা আমাকে দোয়া করেছিলেন।
আমি খুব অবাক হয়ে উপল্ভধি করেছিলাম চাচার মুখের সেই হাসি ।
সেই সপ্ন।


আমাদের সমাজে এমন চাচা অনেক আছেন।
যারা নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্যে অনেক বেশি ত্যাগ স্বীকার করছে প্রতিনিয়ত।
অনুরোধ রইলো তাদের সাথে ভাড়া নিয়ে রেষারেষি করবেন না।
আপনার ১০ টাকা বেশি নিয়ে তারা অট্টালিকা বানাবে না।
আপনার মত ছেলেকে মানুষের মত মানুষ করার জন্যেই তাঁরা শীত,গরম উপেক্ষা করে এত কষ্ট করেন।
আমারাও হয়তো এমন বাবা মায়েই সন্তান -
কেউ যেনো এমন কিছু না করি যাতে আমাদের বাবা মায়ের আশা ভরসা শেষ হয়ে যায়।

লিখাটা পড়ার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকি ।
নিজের জন্যে না হোক
অন্তত বাবা মায়ের জন্যে হলেও >
কিছু করি...

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×