somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধারা মরার পর একটা লাত্থি পায়'-একজন বীর মুক্তিযোদ্ধা[/sb]

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে শেরপুর শহরের নালিতাবাড়ী উপজেলা গিয়েছিলাম। নালিতাবাড়ীর আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা গবেষণামূলক প্রতিবেদন করতে। আমার দায়িত্ব ছিল ডালু এবং হদি আদিবাসী মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার নেওয়া, তাদের কাছে যুদ্ধের দিনলিপি শোনা, যুদ্ধকালীন সময়ে কেমন ছিল নালিতাবাড়ী উপজেলা।

নালিতাবাড়ী মোট ১২ টি ইউনিয়নে বেশ কয়েক জাতির আদিবাসী জনগোষ্ঠী আছে। এদের বতমান অবস্থা খুব একটা ভালো নয়। কোন মতে দিন চলে যায় মুক্তি যোদ্ধাদের। আমার সাথে কথা হচ্ছিল হদি আদিবাসীর একজন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র'র সাথে। তিনি ১১ নং সেক্টরে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহন করেন। তার কাছে জানতে চেয়েছিলাম মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা কেমন সুয়োগ সুবিধা পান।

তিনি বেশ দুঃথখর সাথেই বললেন মুক্তিযোদ্ধারা মরার পর লাত্থি পায়। অর্থাৎ মরার পর তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সময় পুলিশরা স্যালুট করে এইটাই তাদের জীবনের একমাত্র পাপ্তি।

অনেকে আবার তাও পান না। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আর একজন গারো মুক্তিযোদ্ধা এন্দাপুল সাংমা।নালিতাবাড়ী উপজেলা থেকে প্রথম উইলিয়াম কোম্পানী যুদ্ধে যোগ দিয়েছলেন । এন্দাপুলণ সাংমা ছিলেন সেই কোম্পানীর একজন যোগ্য এবং সাহসী যোদ্ধা। অথচ নালিতাবাড়ী ইপজেলার সরকারী মুক্তিযোদ্ধ্র তালিকায় তার নাম নেই। এই মুকিাতযোদ্ধা এখন ময়মনসিংহের ভালুকায় একটি ফিশারিজে মাত্র ৩০০০ টাকা বেতনে চাকরি করেন। দুই ছেলে আর এক মেয়ে নিয়ে দার স্ত্রী বায়োয়ারী গীর্জার পাশে ছোট্ট টিনের ছাপড়ায় মাথা গুজে থাকেন। এই যদি হয় দেশের মুক্তি যোদ্ধাদের অবস্থা তাহলে আমরা কোন দেশে বাস করি। একজন বাঙালি মুক্তিযোদ্ধার তুলনায় একজন ভিন্ন জাতের মুক্তি যোদ্বা অনেক বেশি কৃতিত্বের দাবিদার বলে আমি মনে করি।

আমরা রাজাকারের বিচার দাবি করি।
যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু নিয়ে এবার শেখ হাসিনার মহাজোট নির্বাচনে বিপুল জয় পেয়েছে।

একটি দেশের আদর্শ সেই দেশের স্বাধীনতার ইতিহাসের উপর নির্ভর করে। দেশের তরুণ সমাজ যারা দেশকে ভালবাসে তারা সবাই চায় দেশের বীর মতুক্তিযোদ্ধারা অন্তঃত শেষ জীবনে একটু ভালো থাক। এন্দাপুল সাংমা কি মরার আগে দেখে যেতে পারবেন না। তিনি কি তবে দেশকে শুধুই দিয়েই গেলেন। তার টগবগে যৌবনের অনলে পুড় ছাই হয়েছে পাকিস্তানী দোসররা।

আমরা কি পারবো মুক্তি যোদ্ধাদের প্রকৃত মর্যাদা দিতে। তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×