somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা তোমাকে বলছি... .

০৯ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা আজো তোমাকে অনেক বেশি ভালবাসি। ঠিক ছোটবেলার মতোই। যেমনটি তোমার আঁচল ধরে পুকুরে নামতাম। খুব বেশি দূরে যেতাম না। যদি ডুবে যাই...এই ভয়ে। এখনো বৃষ্টি হলে আমি আগের মতই বৃষ্টিতে ভিজি ঘন্টার পর ঘন্টা। কেউ আমাকে শাসন করে না। বারণ করে না। সবাই কপট ভালবাসা দেখিয়ে বলে বৃষ্টিতে ভেজা নাকি অনেক রোমান্টিক। ওরা কেউ বোঝে না মা বৃষ্টির পর আমি তোমার ভয়ে থাকি। একলাফে ঘরে ঢুকে বই পড়ার ছল খুঁজি। আজ একই শহরে থেকেও আমি তোমাকে দেখি না কতদিন! কতবার ভাবি সবকিছু ছেড়ে আগের মত তোমার কোলে মাথা রাখি। গোলপাতার ঘরে তোমার বুকে মাথা রেখে নত্রপতনের শব্দ শুনি। আমার সকল ভাবনা কংক্রিটের জালে আটকা পড়ে। আমার স্বপ্নঘুড়ি বাবংবার ধুলোয় লুটায়। রাস্তা ক্রমশ ছোট হয়ে আসে। ৮ নং বাসের ভীড়ের মধ্যে হারিয়ে যাই আমি। হারিয়ে যায় তোমার ছেলে হাজারো জনতার মাঝে। যার চোখে থাকে একরাশ সোডিয়ামের আলো। নষ্ট সমাজের পচা নিয়মের বেড়াজাল ভেঙে সে আসতে পার্ েনা । শত কাজের ভীড়ে সহস্র ব্যাস্ততায়-এখনো একচিলতে অবসরে তোমার কথা ভাবলে দুচোখে বেয়ে অঝোরে পানি ঝরে। হিমশীতল সন্ধ্যায়ও কষ্টে ঘেমে উঠি।

আমি জানি মা তুমি হয়ত এসব বুঝবে না। তুমি হয়তো তোমার ছেলের লোনা স্বপ্নের কান্না বোঝ না। ছেলের ভাবুক মনের উদাসীন ছবিটা তোমার কাছে বড্ড অচেনা। মা, ছেলেরা সারাজীবন একরকম থাকে না। তোমার সেই ছোট্ট ছেলেটি- যে একদিন ব্যাগ কাঁধে স্কুলে যেতো, সকাল থেকে বিকেল অবধি ছুটে বেড়াতো, সন্ধ্যা হলেই আইসক্রীমের ২ টাকার জন্য বায়না ধরত, তুমি তাকে খুব ভালো করে চিনতে। স্কুলে যাবার পথে তোমার ছেলে কত কী যে শিখেছে তা কিন্তু তুমি জানো না। পিচঢালা কালো রাস্তায় সাদা কেডস পায়ে আমি দেখেছি কত অজানা লোকের বিচিত্র মুখ, শীর্ণদেহের কতো ছেলেকে ডাস্টবিন থেকে লোহা, কাগজ কিংবা ময়লা খাবার তুলতে। তোমার চোখের অগোচরে, তোমার শাসনের আড়ালেই এতকিছু ঘটে গেছে। বড় হয়েছি আমি। কলেজ পেরিয়ে আজ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। অনেক বন্ধু-বান্ধবী আমার । লাগামহীন আড্ডা দিই। হাসি-গানে সময় পার করি। কিন্তু এরই ফাঁকে যখন দেখি বন্ধুরা সবাই যার যার মত। সবাই নেজ নিজ স্বার্থ নিয়ে। তখন মনের অজান্তেই তোমার মুখের ছায়া ভেসে ওঠে। হাতরে বেড়াই তোমার সব স্মৃতি। ঈশ্বর যদি হয় মানুষের শেষ আশ্রয়স্থল,আমার ঈশ্বর তুমি। আমার সকল ব্যাথার উপশম হয় তোমার হাতের পরশে। এখনো আমি ঘুমের ঘোরে চিৎকার করে তোমাকে খুজি।

আমি জানি মা তুমি এসব বিশ্বাস করবে না। তুমি তো বল- শুধু টাকা শেষ হলেই আমি বাড়ি আসি। আমি নাকি অনেক পর হয়ে যাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমি সেই আগের মতই আছি। হয়তো সামান্য পরিবর্তন হয়েছে আমার চেহারায়। মনের বালুভূমি এখনো আগের মতই... এখনো আমি সাগরের বিশালতাকেও তোমার ভালবাসার সাথে তুলনা করার দুঃসাহস করি না। আকাশের সব রং তোমার স্নেহের কাছে ফিকে হয়ে যায়। জোছনার মায়াবী আলো এখনো তোমার চোখের কাছে অতিসামান্য। আমার জীবন-আত্মা সবই তো তোমার অবদান। আমি কী করে তোমার কাছ থেকে দূরে থাকি। নিজের অস্তিত্বকে নিয়েই সবাই বাঁচে। আমার অস্তিত্ব তুমি। তাইতো যতই দূরে থাকার চেষ্টা করি, শাসন আদরমাখা শাসন এখনো আমি স্বপ্নে খুঁজে ফিরি। কংক্রিটের নগরী ইট আর থাই গ্লাসে ঢাকা। দূবোধ্য সবাই। সবকিছুই কেমন যেন যান্ত্রিক, অতিমানবিক। কোথাও প্রেম নেই, নেই ভালবাসার ছায়া। কাঁদলেও প্রিয়জনের দেখার অবসর নেই। মহাকালের মহারথে প্রত্যেকেই ছুটছি। এতকিছুর পরেও তোমার কোলে শেষ আশ্রয় চাই মা। কৃষ্নচূড়া যত লাল হোক না কেন গাছ থেকে খসে পড়লেই রঙের ছটা হারিয়ে যায়। বিবর্ণ হয়ে য়ে য়ে নিঃশেষ হয়। আমি বিবর্ণ হতে চাই না মা।


সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×