তোমার আমার এই ব্যবধান জানি একদিন হবে শেষ
তোমার আমার ভালবাসা দেখবে আলোর দেশ
তুমি থাক অচিন পুরে আমি থাকি অন্ধকারে
আলোর মাঝে আসবে তুমি বাসবে আমায় ভাল
তোমার আলোয় দেখব আমি বিশ্ব ভূবন ঘুরে
থাকবে তুমি আমার মাঝে সারা জীবন জুড়ে।
মনের মাঝে তোমার স্মৃতি যত্নকরে রেখে
একলা থাকি পরবাসে তোমার ভালবেসে
আসব আমি তোমারে কাছে একলা নিশীত রাতে
রাখবে তুমি আপন করে তোমার সাথে সাথে ?
মনের মাঝে অনেক স্মৃতি তোমায় নিয়ে আঁকি
বাস্তবতায় তোমার মাঝে আসব আমি নাকি
তোমার কথা মনে হলে ভুলে গিয়ে সব
অকারনে খুজতে থাকি আমার ভুলের পথ
আসবে করে শুভ দিন তোমার আমার মাঝে
সকল বাধা বিবেধ ভুলে মিলব সকাল সাঝে।
সন্ধা প্রদীপ জ্বালবে বলে কথা দিয়ে ছিলে
আসব আমি সাঝের আলোয় তোমার আপন নীড়ে
রাখবে তুমি সারাটি জীবন আমায় আপন করে।
তোমার আলিঙ্গনে নিজেকে ভাসিয়ে নিতে চাই
যেীবনের স্রেতে বাসাতে চাই আমার সারাটি জীবন
তুমি পাশে থেকো আমার স্বপ্ন রানী আমি আসব
কোন এক দিন তোমার প্রত্যাশিত ভোরের সকালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



