ছেলেদের মেয়েলীয়ানা! না বৃহন্নলার এটাই একমাত্র শর্ত নয়। কিছু মেয়েও আছে শরীরের গঠনে ও চলনে ফিট ইন। পুরুষভাবাপন্ন নারী! হোলেও হোতে পারে।
তাকে দেখে শুরুতেই আমার ওই ভাবটাই জেগেছিল মনে। ভুলটা ধরিয়ে দিল ইমা। 'নাহ্, এইটা মেয়ে। ভালো কইরা দ্যাখো।'
আই বাপ! সেটাই!! তীব্র মেকাপের কারণেই হয়তো এই ভুল বোঝাবুঝি। রিকশা থেকে নামি দুজন। টিএসসির মুখ। একটু আগেই খুশবু থেকে ভরপেট চিকেন খিচুড়ি সাঁটিয়ে এসেছি। জনপ্রিয় খাবার ঘরগুলোর বাজে দিক হচ্ছে বিল চুকালেই টেবিলের অধিকারও সম্প্রদান। জাতীয় জাদুঘরে একটা ঢু মারার কথা ছিল আমাদের। কিন্তু পেটের যা অবস্থা তাতে নড়চড়ের অপশন নাই। সো টিএসসি।
মোড়ে এসেই এই কাণ্ড। তখনো বুঝিনি এত কিছু অপেক্ষায়। দুজনে চা খাই আড্ডা মারি। গ্যাজাই। কিন্তু চোখ সরে না। গোড়ালি ঝুল স্কার্ট পড়া তিন তরুণী চরম গজগামিনী হয়ে রাস্তা পেরোয়। সঙ্গে কটকটে লাল বেল্ট পুরুষ। আরেকজন মচুয়া। পরে মিলিয়ে দ্যাখি অশ্লীল সিনেমার হিট নায়ক আলেকজান্ডার বোর চিকনা ক্লোন। একটু ভাড় এবং ভেড়ুয়াও।
অস্তিত্ব খোয়ানো সোরোয়ার্দী উদ্যানের গেটে ভিড় জমে। তারা ফটোসেশন করছে। নাচের ভঙীমা, মারের ভঙীমা এবং ছম্মক ছাল্লো। কী হইতাছে ভাই! আবার জিগায়!!
আড্ডায় বিঘ্ন দারুণ। 'নাহ্, চলো সামনা সামনি দেখি।' 'তুমি যাও।' বিরস বদনের নিরস উত্তর শুনে যেতে মন নাহি চায়। একটু পর দ্যাখি মজমা!! উদ্যানের ভেতরেই একটু উচু রাস্তা মতো আছে। কী কারণে নির্মাণ কেউ বলতে পারে না। তার ওপর দ্যাখি ভেড়ুয়ার গায়ে বিছুটি। ক্যামনে কী!
নাহ একা না! সঙ্গে গোলাপীও নাচে! পিংকী টপস আর বানানা লিফ স্কার্ট। ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা খায়। এইবার থাকতে পারিনা। আর পারিনা। ইমাও সাগ্রহে রাজী। এরকম অসাধারণ লিপ্সা থেকে রিপুকে জয় করে একদল যুবক ক্রিকেট খেলে যায়। আমরা পাশের ছাউনিতে বসে দেখি ঝাকানাকা ঝাকানাকা। মোবাইলে জুম নাই। দূর থেকেই স্ন্যাপস। একজন কালো মুখ সাদা করে তিব্বত স্নো আর পাউডার দিয়ে। ম্যাকাপ ম্যান। একজন টেপরেকর্ডারে গান বাজায়। সাউন্ড ডিরেক্টর। আরেকজন হ্যান্ডিক্যামের বড় ভার্সন দিয়ে শট নেয়। ক্যামেরা ম্যান। ডিরেক্টররে আর পাইনা ।
এক তরুণী অবশ্য ড্যান্স পরিচালক হইতে পারেন। উনিই বলে দিচ্ছিলেন এরপর ক্যামনে কী। এর মাঝে মোটাসোটা জন কাপড় বদলে আসেন কোত্থেকে য্যানো। অনেক দূরবীক্ষণেও গ্রিণরুমটার হদিস মিলল না। জিজ্ঞাসাবাদে তথ্য মিলল তারা বাংলা সিডির মিউজিক ভিডিও বানাচ্ছেন।
গোলাপীর ছিনেমাতে উজ্বল ভবিষ্যত। ছিনালিতেও। ছিঃছিঃ কার!
পাদটীকা : যেই রসদে ক্যামনে কী দ্যাখলাম আমি ফিদা। শিগগিরই প্রোডাকশনের চিন্তাভাবনা। প্রযোজক পাইলেই হয়। এখন কে কোন ভূমিকায় নামতে চান জানান দ্যান। লিস্টি বানাই
ফটু আইতাছে
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


