somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্প ২

২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-বুঝাবুঝির কিছু নাই তো।
একটু বিরক্তি নিয়েই বলে ছক্কু।
-এই যেমন ধরেন দ্যাশের অনেক গরীব মানুষ এখন শীতে কষ্ট পাইতাছে। এগো জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। এইটাই হইল কারেন্ট ইস্যু। জনগণের জন্য করবেন। মানুষ জানবে। তারপর আপনার নাম দ্রুত ছড়াইয়া পড়বে। দরকার হইলে স্টুডিও থাইক্যা লিটনরে ভাড়া কইরা লইয়া যামু। হ্যায় ছবি তুলব। আপনে হাসি মুখে পোজ দিবেন। সেই ছবি আমরা পত্রিকায় পাঠাইয়া দিব।
-ফটু উঠব? গদগদ এক হাসিতে কোথায় য্যান হারাইয়া যান দিরান ভাই খানিক্ষণ।
-শীতকালে গরম কাপড়। আহারে এই মানুষগুলা আবার গরম কালেও কষ্ট পায় নিশ্চয়ই। তখন ওগো লাইগ্যা পাঙ্খা। বর্ষা কালে বৃষ্টিতে ভিজে। একটা কইরা ছাতা। অনেক খরচা তো রে ছক্কু।
-আপনেরে পাঙ্খা আর ছাতার কথা ভাবতে কইছে ক্যাডা? গরম কাপড়ের কথা ভাবেন। সেইডা এমন খরচাপাতির কিছু তো না। বাসা বাইতে পুরান কাপড় অনেক আছে। সেগুলা নিমু। মহল্লার বাইতে বাইতে যামু। তাগোটা লমু। এরপর না কুলাইলে বঙ্গ তো আছেই।
-তার থেইক্যা গুলিডির ব্যবস্থা আগে করলে হইতো না?
-গুলি মানে!!
- ওই যে একটু আগে পড়লি রাইফেলের গুলির অভাবে শুটিং ফেডারেশনে পেরাকটিস করতে পারতাছে না। কয়েক হাজার তো পুইতা থুইছি। ওইডি তুইল্লা লইয়া চল। লিটন ফটু উডাইব। চোদনারাও জানব দিরান অহনো আছে। বিচি আছে মানে ম্যাশিনভি আছে। প্যাচ করলে প্যাচ।
-কী কন এইডি ভাই। আর্মি নামছে। ল্যাংরা মফিজ, কানা বক্কররা আছে লৌড়ের উপর। আর আপনে কয়েন লইয়া যাইবেন, ছবিও উডাইবেন!! তারপর সোজা নাজিমুদ্দিন রোজ। তার আগে পিডা মাটিত পড়তো না। ক্রস ফায়ারো হয়্যা যাইতে পারেন। পত্রিকায় উঠব আপনারে নিয়া অস্ত্র উদ্ধারে যাওয়ার সময় সঙ্গীসাথীরা আপনারে ছিনাইয়া নিতে গুল্লি করছে। আপনে পালাইতে গিয়া হ্যাগো গুলিতে মরছেন। লাশের পাশে একটা কাটা রাইফেল, একটা ভাঙা পিস্তলও পাওয়া যাইব।

-ঠিকোই। বাদ দে তাইলে। তো এহন ক্যামনে কি? গরম কাপড় লইয়া কই যামু? কারে দিমু? ক্যামনে দিমু?
-হ। সামনাসামনি না দ্যাখলে বুঝতারবেন না। চলেন একজাগায় লইয়া যাই আফনারে। সুন্দর সুন্দর মাইয়ারা কি সুন্দর কইরা কাপড় টোকাইতাছে (চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×