অন্বেষণ
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
!@@!464639
ঘরের মেঝে ধুলোয় ঢাকা
চোখের জলে আঁকছি তোমায়
জানালা জুড়ে আকাশ আঁকা
অন্ধকারে ভাবছি তোমায়
গানের খাতায় জমছে কেবল
শব্দ সুরে এই বাজি
ভীষণ শীতের অন্ধকারে
তোমায় ভালোবাসি
হয় না দেখা রাতের তারা
হয় না যাওয়া বহুদূর
হাতের কাছেই দূরের যারা
বাজায় চেনা সুর
ঘরের দেয়াল অন্ধকারে
বন্ধ করে এই মন
তোমার কাছেই নিঃস্ব হলো
আমার নির্বাসন
শীতের ছাদে একলা বসে
গানের শব্দ পাই
ভালোবাসায় তুমি একা
আমিও একাই
অনেক দূরে তেপান্তরে
যাবার কথা থাকে
বন্ধঘরে কল্পনাতে
তোমায় শুধু আঁকে
হয় না দেখা রাতের তারা
ঘুমায় ক্লান্ত মন
তোমার মাঝেই স্তব্ধ হলো
আমার আয়োজন
ভিড়ের ভেতর আমার শরীর
হাঁটছে একা
তেপান্তরে তোমার সাথে
যেদিন হবে দেখা
শীতের রাতে বদ্ধ ঘরে
তোমার স্পর্শ পাই
অনেক দূরে তুমি একা
আমিও একাই
ঘরের মেঝে দেয়াল জুড়ে
শুধুই অন্ধকার
তেপান্তরে যাবার কথা
তোমার আমার
হয় না দেখা রাতের তারা
হয় না যাওয়া বহুদূর
সারাটি রাত কষ্টে লেখায়
নষ্ট হলো সুর
তোমার কাছে ফেরার নেশায়
ভিড়ছি কেবল তীরে
যখন তখন তোমায় খুঁজি
আমার ভেতরে
হয় না দেখা রাতের তারা
ঘরের মেঝে ধুলোয় কাদা
অনেক জীবন ধরেই কেবল
তোমার অন্বেষণ
শীতের রাতে একলা ঘরে
স্তব্ধ বধির মন
নিজের মাঝেই কেবল করে
তোমার অন্বেষণ
এলবাম : স্বপ্নগুলো তোমার মতো
পাদটিকা : সুমনের গাওয়া এইটা আমার শোনা সেরা গান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন