somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশুতি রাইতে যা কিছু নাজিল হয়...৪

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা এইভাবে নিজেদের লুকিয়ে রাখি...

তার চোখে ঘুম নেমে এসেছিল মিনিটখানেকের জন্য। স্বপ্নে ওই কথাটুকু শুনবে বলেই বুঝি ! আমি ওইভাবে কথা বলি না। লিখি হয়তো। মুখে বলি না। স্বপ্নরা সাদাকালো হয় না এই মতে একাট্টা দুজনই। আমরা রঙীন স্বপ্ন দেখি। যার যার অবস্থান এতটুকু বিপন্ন না করেই। স্মৃতির সমুদ্রবেলা ফের ফিরে আসে। আচ্ছা, আমাদের দুজনকে দেখে ওরা কি ভাববে বলো তো! আমরা একদম কথা বলব না কেউ কারো সাথে। চোরা চোখে তাকাবো! অসহায় চোখে! নিজেদের অবস্থান বিপন্ন করা চলবে না এতটুকুও।

তুমি সাদা কিংবা গোলাপি ড্রেস পড়েছো...

অদ্ভুত তো! দুটোই সত্যি! সাদায় গোলাপি কাজ। কীভাবে বলো তো! তার মানে তুমি আমাকে খুব ভালোবাসো। কোনো প্রেমিক যদি তার ভালোবাসার পোষাকটা গেস করে বলে দিতে পারে, তার মানে সে তাকে খুব ভালোবাসে। কাল যদি ভুল হয়ে যায়! যদি উল্টোপাল্টা হয়! তাতে কিছু এসে যায় না। এসব পরীক্ষা একবারই দিতে হয়।

কাল আমার ভীষণ মন খারাপ ছিল...

বলা যাবে না। আহা বলোই না। ক্যানো এমন কথা মনে এলো বলো তো! হঠাৎ মনে হলো তুমি যদি আমাকে একটা আংটি কিনে দিতে, আমি সেটা কখনোই হাত থেকে খুলতাম না। দেবো। আমি নিলে তো! ভাবছি কথাটা ক্যানো মাথায় এলো। লজিকাল একটা ডিডাকশন দেওয়াই যায়। তুমি চাও আমি তোমাকে জড়িয়ে থাকি সারাক্ষণ। একদম বাজে কথা বলবে না।

প্লেট উপচানো ভালোবাসা...

ধরা যাবে না। ছোঁয়া যাবে না। দ্যাখাও হবে না। দূর থেকে আমরা ভালোবেসে যাব। আকাশে নক্ষত্রের দূরত্ব নিয়ে! ঠিক তাই। প্লেটোনিক ভালোবাসা যাকে বলে। প্লেট উপচানো ভালোবাসা। প্লেট ভর্তি খাবার। তাকিয়েই দেখতে হবে। খাওয়া যাবে না। হাহাহা। তুমি ভীষণ পাজি। যখনই সিরিয়াস কিছু বলি, তুমি মজা করো।

তুমি এমন ক্যানো করো...
ক্যানো এত কষ্ট দাও। আমার সব কিছুতেই তোমার একটা তাচ্ছিল্যভাব। ক্যানো এমন করো! তাচ্ছিল্য তো আমি আমাকেই করি, নিজের উপর টানছো ক্যানো! কিংবা আমি হয়তো এরকমই। চারপাশের ভালোবাসা শুষে নিয়েই হয়তো আমার শ্বাসপাত, জীবন ধারণ। পরজীবি। কার্ডিয়াক হাইপারট্রফির জন্যেই হয়তো ভালোবাসা বিলোতে পারি অনায়াস। ভুল বললে। তুমি মোটেও কাউকে ভালোবাসো না। কাউকে না! কাউকে না। নিজেকেও না।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×