একটা মেয়ে যখন বলে, “তোমার তো কনফিডেন্সে সমস্যা আছে, কনফিডেন্স বাড়াও,” তখন কিন্তু নড়েচড়ে বসা লাগে। জানেন, ঐদিন সারা রাত আমার মেজাজ চরম খারাপ হয়ে ছিলো। কনফিডেন্স নিয়ে তো কখনো ভাবি নি। তবে সবসময় দেখে এসেছি ক্লাসের কিছু ছেলেমেয়ে অন্যদের চেয়ে একটু আলাদা, মানে দুদিন ক্লাস করলে ওদের আলাদাভাবে চোখে পড়বে আপনার। ঐ রাতে আমার মাথায় এলো, আরে, যেটাকে আমি স্মার্টনেস বলে দেখে এসেছি সেটা আসলে কনফিডেন্সেরই প্রকাশ। কলেজের কথা মনে পড়লো। আমাদের কলেজের পোলাপানদের দেখেছি শুধুমাত্র কনফিডেন্সের জোরে অন্যদের চেয়ে ভাল করে বসে আছে। মাথার মধ্যে আকাশ পাতাল ঘুরতে লাগলো, কাহিনীটা কি? কনফিডেন্স কি সবাই বাই বর্ন নিয়ে আসে? নাকি পরেও চাইলে বাড়ানো যায়?
পরে মাথার মধ্যে একটা চিন্তা এলো। আচ্ছা, একজন খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার। সে 2D, 3D গ্রাফিক্সের উপর চমৎকার কাজ করে। কিন্তু তার মানে তো এই না সে যখন কম্পিউটার কিনেছিলো তার মধ্যে সফটওয়্যারগুলো তখনই ইন্সটল করা ছিলো। সে নিজে সেগুলো ইন্সটল করেছে এবং তার পেছনে সময় ব্যয় করে ভালো ডিজাইনার হয়েছে। তাহলে কনফিডেন্সের ক্ষেত্রেও তো এরকম হওয়া উচিত। কনফিডেন্সও হয়তো নিজের মধ্যে ইন্সটল করা সম্ভব।
খুঁজতে শুরু করলাম ইন্টারনেটে। অনেক কথাবার্তা, অনেক হাবিজাবি জিনিস। তবে কিছু জিনিস খুব ভালো। এই ছোটছোট বিষয়গুলো প্রাইমারি স্কুলে শেখানো দরকার ছিলো। এখন বুড়ো বয়সে এসে শিখতে হচ্ছে।
বেশ কিছু বিষয় নিজের মধ্যে ইন্সটল করার ট্রাই করেছি। ডেভলপ করার চেষ্টা করে যাচ্ছি। দুটো বিষয় শেয়ার করি-
গাধার মতো হাঁসা যাবে না। মানুষ বুঝতে পারে কোন হাঁসিটা সত্যি আর কোনটা মিথ্যা হাঁসি। এই প্রবলেমটা আমার ছিলো, যে যাই বলুক, আমাকে উঁচুনিচু দাঁতগুলো দেখাতে হতোই। এখন থেকে এই হুদাই হাঁসি বাদ। আমার দাঁতেরও একটা দাম থাকা উচিত।
চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখানে তো আরও বড় প্রবলেম, চোখের দিকে তাকানো তো দূরের কথা, মুখের দিকেও তাকাতে পারতাম না। কেউ আমার চোখের দিকে তাকালে মনে হতে আমাকে মারবে। যদিও এক সাইকোলজিস্ট বলেছিলো, “কেউ যদি আরেকজনের চোখের দিকে অপলক ছয় সেকেন্ড তাকিয়ে থাকে তার মানে সে হয়েতো তার প্রতি জৈবিক ভাবে দুর্বল হয়ে পড়েছে অথবা তাকে খুন করতে চায়!” যে যা ইচ্ছা বলুক সোজা চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, কোন কথা হবে না।
কনফিডেন্স বাবাজি তুমি কোথায় পালাবা? ধরা তুমি খাবাই একদিন রঙ্গিলা জালে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




