somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২৫ কিমি সমুদ্র সৈকত ধুইয়া কি পানি খামু? (রিপোস্ট)

২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কী কী আছে চিন্তা করি একবার...
পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন
পৃথিবীর অন্যতম সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মারটিন
এমন একটি স্থান যেখান থেকে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়...কুয়াকাটা
বাংলাদেশ স্বয়ং পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
এই পাঁচটির একটি যদি অন্য কোন দেশের থাকত, নিঃসন্দেহে তারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় টুরিস্ট কান্ট্রি হিসেবে নিজেদের দাড় করিয়ে ফেলত।
কিন্তু বাংলাদেশ পারছে না কেন? কেন পর্যটন শিল্পের এই বেহাল দশা? একটি মাত্র জিনিস, সেটা হল পর্যটকবান্ধব পরিবেশ আর আধুনিক সুযোগ সুবিধা। এই জিনিসদুটো আমাদের নাই।
কক্সবাজারের কথা চিন্তা করুন, পৃথিবীর বৃহত্তম সৈকত বলেই কাজ শেষ আমাদের। লাবনি, কলাতলি, ইনানি ছাড়া অন্য কোথাও কোন মানুষই দেখা যায় না। তো ১২৫ কিমি সৈকত দিয়ে আমরা কী করব?
সৈকতে নোনা পানিতে গোসল করা ছাড়া কিছুই করার নেই। ঘোড়া আর স্পীড বোটে চড়া যায় বটে, কিন্তু হাজার মাইল পারি দিয়ে বিদেশিরা শুধু মাত্র স্পীড বোটে চরতে কক্সবাজারে আসবে না। এত বড়, পৃথিবীর বৃহত্তম সৈকত। সৈকতের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পর্যটকদের ঘুরিয়ে আনার ব্যবস্থা করা যায় না? স্কুবা ডাইভিং, প্যারাসুটের ব্যবস্থা করা যায় না? সৈকতে খেলাধুলার কোন ব্যবস্থা নেই। অথচ এটি পৃথিবীর অন্যান্য সৈকতের সাধারণ বৈশিষ্ট্য। ভলিবল, ফুটবল খেলা হয়ই না।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সৈকতের একটি ব্রাজিলের কোপাক্যাবানা। এই বিচের দৈর্ঘ্য কত? মাত্র ৪ কিমি। কক্সবাজারের তুলনায় নস্যি বলা যায়। কিন্তু কেন এটা এত জনপ্রিয়? এই বিচকে জনপ্রিয় করে বিভিন্ন ইভেন্ট, যেমন এখানে প্রায়ই ফ্রি কনসার্ট হয়ে থাকে, বিচ ফুটবল বিশ্বকাপের ১৫টি আসরের ১১টিই এই বিচে হয়েছে। সেই তুলনায় কক্সবাজারে কী হয়েছে? মনে পড়ে বছরখানেক আগে আদিবাসী উৎসব হয়েছিল। এছাড়া আর তেমন কিছু কি হয়েছে?
ইন্টারনেট ঘেঁটে যা জানলাম তা হল কোপাক্যাবানা প্যালেস হোটেল হওয়ার আগ পর্যন্ত, মানে ১৯০০ সাল পর্যন্ত এটা ছিল জেলেপল্লি। এই এলাকায় দেখার মত আর একটা জিনিসই আছে, সেটা কোপাক্যাবানা দুর্গ। আর তেমন কিছুই নেই, সব কিছুই নরমাল।
তবে কক্সবাজারের সাথে অন্যতম পার্থক্য তৈরি করে দেয় রাতের দৃশ্য। চলুন দেখি রাতের কোপাক্যাবানা কী রকম

অপরদিকে কক্সবাজারের বিচ রাতে হয়ে থাকে অন্ধকার। কেন মানুষ এই বিচে আসবে? শুধু কথায়ই এটি বৃহত্তম, কাজে নয়। ১২৫ এর ২ কিমিও যদি কাজে লাগান যেত, তাহলেও অন্যতম একটি সেরা বিচ হতে পারত। আর আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ, “Bigger doesn’t necessarily means better”
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×