somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিওকার

১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সবসময়ই মিডিওকার ছিলাম, কখনই শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করিনি। পরীক্ষায় কখনোই ফার্স্ট হওয়ার চেষ্টা করিনি। ফুটবল টিমের বেস্ট প্লেয়ার হওয়ার চেষ্টা করিনি- টিমে চান্স পেলেই খুশিতে গদ্গদ থাকতাম। তোমাকে নিয়ে কবিতা লেখার ইচ্ছা হয়েছিল, কিন্তু ইচ্ছা দমন করেছি। কারণ আমি জানি আমি কবিদের মত প্রতিভাবান নই। তোমাকে নিয়ে কবিতা লিখা আমার পক্ষে সম্ভব না।
প্রথমদিন তোমাকে দেখেই হৃদয় তরলীভূত হয়েছিল। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছিলাম। তোমাকে অর্জন করার যোগ্যতা আমার নেই। আমার চেয়ে বহুগুণ ভালো ছেলেরা তোমার জন্য প্রতিযোগিতায় নামবে। সেই ভিড়ে আমার মত কৃষ্ণকায়, স্বাস্থ্যহীন যুবককে তোমার চোখেও পড়বে না।
আজ রাস্তায় হঠাৎ দেখা হওয়ার পরে যখন তুমি বললে “জন্মদিন কেমন কাটল?” আমি বুঝতে পারিনি তুমি কী বলছ। তোমার সাথে আমার সম্পর্ক 'কেমন আছ ভালো আছি' টাইপ এর। সেই তুমি আমার জন্মদিনের কথা জিজ্ঞেস করছ? আমার জন্মদিন তো গেল গত পরশু। এখনো সেটা তোমার মনে আছে? আমার বিশ্বাস হয়নি। আবার আমাকে জিজ্ঞাসাও করছ, কেমন কেটেছে জন্মদিন। আমি রীতিমতো বাষ্পীভূত হয়ে গেলাম। তারপরেও যতটা সম্ভব সামলে নিয়ে বললাম, “কেটেছে, ভালো না” বলে হাঁটা দিলাম। আর কোন কথা বলার মত অবস্থায় ছিলাম না তখন।
আমি মানুষটা তাহলে অত নগণ্যও নই, যতটা নিজেকে মনে করতাম। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের একজন আমার জন্মদিনের কথা মনে রেখেছে। আমি তো মিডিওকার হতে পারি না। মিডিওকারদের কেউ মনে রাখেনা।
আমি অবশ্যই তোমাকে ভালবাসব, তোমার জন্য কবিতা লিখব। কারণ আমিও এখন শ্রেষ্ঠদের কাতারে চলে এসেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×