somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকেঃ দর্শনপরবর্তী প্রতিক্রিয়া

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নঃ Pk যদি বাংলাদেশে বানানো হত, তবে এর নাম কী হত?
উত্তরঃ নাস্তিক ব্লগার।
কারণ কিছু না। ধর্ম নিয়ে বেসিক কিছু প্রশ্ন করায় আমির ভারতে pk উপাধি পেয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিক ব্লগার উপাধি পাওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত।

এইরকম স্ক্রিপ্টে বাংলাদেশে কোন সিনেমা কখনো মুক্তি পাবে কিনা সন্দেহ। কারণ তখন মূল ফোকাসটা থাকত ইসলামের ওপর। এবং আমরা তা মানতে পারতাম কিনা তা বিরাট একটা প্রশ্ন।

তবে এই সিনেমা ভারতে মুক্তি পাওয়ায় আমরা অনেকেই ব্যাপক খুশি। ‘হিন্দুধর্মের মত অবৈজ্ঞানিক ধর্মকে হেয় করা হয়েছে। ঠিক হয়েছে’
বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কারণে pk দেখে খুশি। তারা মনে করছে এতে হিন্দু ধর্মকে কটাক্ষ করা হয়েছে। সামগ্রিকভাবে ধর্মব্যবস্থাটার ওপরই যে প্রশ্ন তোলা হয়েছে, সেটা তারা এখনো বুঝে উঠতে পারেন নাই।

ভারত হিন্দুপ্রধান দেশ বিধায় হিন্দুধর্মের ওপর জোর বেশি আসছে, বাংলাদেশে এই মুভি তৈরি হলে নিশ্চয়ই ইসলামের বিভিন্ন আচার আচরণের উপর আলোকপাত করা হত। তখন কি আমাদের ধর্মানুভূতি কি intact থাকত? বলা মুশকিল।

কোন একদিন আমি আমার এক ফ্রেন্ডকে শুয়োর বলে গালি দিয়েছিলাম (গালি হিসেবে আমার প্রথম পছন্দ ‘শুয়োর' )। আমার মুখ নাকি এতে নাপাক হয়ে গিয়েছিল ৪০ দিনের জন্য। হাদিসে নাকি এই কথা লেখা আছে।
তার মতে শুয়োর আর হ্যারি পটারের লর্ড ভোল্ডেমর্টের মধ্যে কোন পার্থক্য নাই। উভয়েরই নাম উচ্চারণ নিষিদ্ধ।

আমার বেশ কয়েকদিন লেগেছিল তাকে এটা বোঝতে যে শুয়োর বললে মুখ নাপাক হওয়ার কারণ নাই। যদি হয়ে থাকে, যে কোন গালি দিলেই মুখ নাপাক হওয়া উচিত- আল্লাহ নিজেই যদি নিজের সৃষ্টিকে (শুয়োরকে) এত অপছন্দ করেন, তাইলে ক্যামনে কী।

আর যদি এটা সত্য হয়েও থাকে, তাহলে এই হাদিস বর্ণনা করার সময় যারা বর্ণনা করেছেন, তাদেরও মুখ নাপাক হয়ে গেসিল যেহেতু তারা শুয়োর শব্দটা উচ্চারণ করসেন, যদি না তারা কোড ওয়ার্ড ব্যবহার করে থাকেন (the animal who must not be named বা এই রকম কিছু)
“শুয়োর বললে যে মুখ নাপাক হয় না” এইটুকু মেনে নেয়াই তার জন্য অনেক কঠিন ছিল। কারণ ছোটকাল থেকেই আমরা ব্যাপারগুলোর সাথে এত অভ্যস্ত হয়ে যাই যে এই ব্যাপারে প্রশ্ন তোলা চলে, এইটুকু আমরা মানতে পারি না। আর এইরকম সেনসিটিভ ইস্যুতে আড়াই ঘন্টার মুভি দেখা, যা আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায়, তা অকল্পনীয়।

যদি বাংলাদেশে এইরকম কোন সিনেমা বানানো হয় যেখানে ধর্মের বিভিন্ন আচার আচরণ সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কি আমরা সেটা সহ্য করতে পারব? মনে হয় না। তার ওপর কোন হিন্দু অভিনেতা যদি ইসলাম ধর্ম নিয়ে আড়াই ঘণ্টার সিনেমা বাদ দিই, ১০ মিনিটের একটা ভিডিও ইউটিউবে আপলোড করে, তার জীবন ঝুঁকির মধ্যে চলে যাবে না? আর মুসলিম কেউ হলে তাকে মুরতাদ ঘোষণা দিয়ে হয়ত তার কাটা মুণ্ডুর জন্য পুরষ্কারও ঘোষণা হত।

যারা অনেক বেশি খুশি হয়েছেন সিনেমাটা দেখে এবং মনে করছেন যে এতে ইসলামকে মহিমান্বিত করা হয়েছে আর হিন্দুধর্মকে ছোট করা হয়েছে, তারা সিনেমাটা আরেকবার দেখেন।

“জন্মের পর কারো গায়েই হিন্দু মুসলিম সিল দেয়া থাকে না” এই ডায়লগটা তো সিনেমায় আছে। এখন কল্পনা করুন বাংলাদেশে আপনার কোন মুসলিম বন্ধু আপনাকে এই কথা বলছে। তখনও কি আপনি খুশি মনে তার কথা মেনে নিবেন? তখন কি আপনার ধর্মানুভূতি আহত হবে না?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×