আমরা তথাকথিত গণতন্ত্র চাই না
বুদ্ধিদিপ্ত একটা কিছু চাই, আমরা কেন পিছনে হাটবো ?
সময়তো হয়েছে, আমরা বুদ্ধিমান সেই পরিচয় দেওয়ার।
মানবতাকে সামনে রেখে রাজনিতি হবে
জঙ্গিবাদ উপড়ে ফেলে দেশকে করতে হবে আমাদের
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সরিয়ে নারিদের পূর্ণ অধিকার দিতে হবে
কাজতো অনেক বাকি!
আমরা কি প্রত্যাশিত বাংলা পাবো ?
আমাদের মস্তিষ্ক থেকে যাবে অব্যবহৃত হয়ে, শুধু
এটুকু বলতে পারি ।
তবে লোভ হয়, অনেক বিচিত্র সব লোভ
যে প্রজন্ম প্রকৃত বাংলার সাধ নেবে-
তার মনের গাঢ়োভাব কতো গাঢ়ো হবে,
তার চিন্তার ধারা কেমন হবে,
প্রজক্তির দৌড়ে, ব্যবসার বনে, রাজনিতিকের মাথা কিংবা
শিল্পসাহিত্তেই ভাবনার বিকাশ কেমন হবে?
আমার সত্যি খুব লোভ হয়, অনেক ভালোবাসা দেখার লোভ
স্বাধিন দেশের পূর্ণ স্বাধিনতায় কবিদের কথা ভেবে।
ফসলের মাঠে পরিতৃপ্ত কৃষক কি ভেবে কাটাবে,
ব্যস্ত নগরির ক্রমজিবি সমাজ কতটা যান্ত্রিক হবে,
কিশোরি মনের উচ্ছাস কি তখন বাতাসে শোনা যাবে?
আমার এত বেশি লোভ হয়, মাতৃগর্ভের লোভ
মায়ের বুকে মুখ লোকালে ভালোবাসা কেমন হবে,
যুবতি ঠোটের ভালোবাসা তখন কতটা উষ্ণ হবে,
কামনার মানবি হারানোর ব্যথা কতটা দৃঢ় হবে,
অথবা বাবার অনুশাসনই বা কেমন হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




