অগ্নি মুভিটা অসাধারণ লেগেছে, বলে ভাষায় প্রকাশ করার মত নয়। আমার দেখা সেরা বাংলা বাণিজ্যিক সিনেমা। মুভির শুরুতে যেভাবে কাহিনী শুরু হয়েছে ওটাই সেরা মুহূর্ত।অগ্নির সাথে অগ্নি ২ এর মিলটা এমন সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথম। মুভিটা অ্যাকশান অ্যান্ড প্রতিশোধ টাইপের, তাই এখানে আবেগ না থাকাটা ভাল যা এখানে সুন্দর ভাবে ফুটে উঠেছে। যেইটুকুন আবেগ আছে ওটা এক ধরনের ছলনা।এই মুভির মারপিটের দৃশ্যগুলো অসাধারন, অনেক প্রজুক্তির ব্যাবহার করা হয়েছে মারপিটের দৃশ্যে। মুভির শেষ দৃশ্যের মারপিট মনে হয়েছে হলিউড অভিনেতা জেসন স্ট্যাথামের মত। মুভিতে ভিলেনদের লুকোচুরিটা ছিলো দেখার মত যা দর্শকদের শেষ পর্যন্ত সিনেমা হলে বসিয়ে রাখবে। পুরা মুভিটাতে প্রজুক্তির ব্যাবহার হয়েছে অনেক, যেটা আমাদের বাংলা সিনেমায় অনেক বেশী দরকার। নায়েকের ভূমিকাটা বলার মত, আসলে বুঝা যায় না কে ভাল কে খারাপ। সব মিলিয়ে পরিচালক এক ধরনের সৃজনশীলতার পরিচয় দিয়েছে।
মাহির কথা একটু আলাদা করে বলতে হবে। ও বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ওর সুন্দর সাবলীল অভিনয় ধারা মুভিটা ফুটে উঠেছে।
কায়েকটা জিনিস খুব বাজে লেগেছে, যা মুভিটার সৌন্দর্য কিছুটা নষ্ট করেছে।
নায়েক যখন নায়িকাকে পুলিশের হাত থেকে আধমরা অবস্থায় উদ্ধার করে তখন নায়িকার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল বাট নায়িকা কিছুক্ষন পর ঘুম থেকে উঠার পরে সে পুরা সুস্ত, কোন আঘাতের চিহ্ন নেই। যেটা খুব বাজে লেগেছে।
আর একটা জিনিস, নায়ক নায়িকাকে গুলিবিদ্ধ অবস্থায় গুন্ডাদের হাত থেকে রক্ষা করে একটা নিরপদ নিয়ে যায়। ওখানে নায়েক নায়িকাকে ট্রিটমেন্ট না দিয়ে ভালোবাসায় জড়িয়ে পড়ে, যেটা খুব হাস্যকর।
পরিশেষে বলা যায় একটা ভাল মুভি দেখেছি। আমার দেখা সেরা বাংলা মুভি গুলার মধ্যে একটি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


