somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাক ও কবি.........

১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা শহরে কাক রয়েছে অগুনতি। কে যেন বলেছিলেন ঢাকা তে যত কাক আছে তার চেয়ে বেশি আছে কবি। কথাটা বিশ্বাস হয়নি তখন। কিন্তু আজ আর আবিশ্বাস করতে পারছিনা। আমি নিয়মিত blog লেখা শুরু করেছি বেশিদিন হয়নি, কিন্তু আমি এখানে এসে যত জনের সাথে পরিচিত হয়েছি, অবাক হয়ে খেয়াল করেছি তাদের অনেকেই একেক জন কবি !!!!! আর কবিতার সমালোচক দের কথা কি বলব, বাংলাদেশে এত কাব্য-সমালোচক আছে এইটা আমার চিন্তার ও অতীত ছিল। অবশ্য আমার কাছে নির্ভরযোগ্য সুত্রে খবর আছে এমন অনেকেই আছেন যারা কবিতাতে comments করেন কবিতাটা না পরেই। …হয়তো অন্য কারো comments দেখেই তাঁরা তাঁদের জ্ঞানগর্ভ comments লিখে সেই সব কবি-কবিনী দের উতসাহ দেন। Selukas, কী বিচিত্র এই দেশ!!!...

আমাদের এই সম্ভাবনাময়(!!!!) কবি আর কবিনীর(মহিলা কবি বলার চেয়ে কবিনী বলাই বোধহয় ভাল ) অনেকেরই নেই বানান সম্পর্কে কোন জ্ঞান, নেই কোন ছন্দ সম্পর্কে কোন ধারণা...কিন্ত তাঁরাই কবি। তাঁদের এক এক জনের কবিতার দুই লাইন পড়ার পর আমি ধৈর্য্য হারিয়ে ফেলি। কিন্তু তাঁদের কবিতায় comments এ প্রশংসার বহর দেখে মনেহয় একেকজন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ্য উত্তরসূরি। তাদের comments দেখে আর নিজে কিছু না বুঝে মাঝে মাঝে আমার নিজের ই কাব্য-সমালোচনার ক্ষমতার প্রতি সন্দেহ সৃষ্টি হয় …. আসলে এই সব তথাকথিত “আধুনিক গদ্য কবিতা” আদৌ কবিতা কিনা সেটা নিয়েই যথেষ্ট সন্দেহের অবকাশ আছে।


আমি আমার এক বন্ধু যিনি খুবই ভাল blog লেখেন এবং তাঁকে সবাই চিনে খুব ভালোভাবে, তাঁকে জিজ্ঞেস করেছিলাম কেন তিনি এই কবিতার আর কবিদের বাপারে কিছু বলেন না। তিনি যা বললেন তার মর্মার্থ হলো, তাঁর network এ যে সব মেয়ে আছে তারা সবাই কবিতা লেখে(অবশ্য যদি সেই বস্তুকে কবিতা বলা যায়...) এবং তাঁর ঘাড়ে একটাই মাথা...তাই তিনি সেই সব কবিনী দের ক্ষেপাতে চান না...অবশ্য তিনিও স্বীকার করেছেন যে না পড়েই তিনি তাদের কবিতাতে comment করেন... বুঝুন তাইলে অবস্থা...


এই সব কবিরা কি তাহলে এতটাই powerful? আমাদের কি কিছুই করার নেই?...



কাক ও কবির মধ্যে মিলঃ


১. দুটোই সহজলভ্য (অনেক বেশী পরিমানে)


২. দুটোই বিরক্তিকর ( এটাও অনেক বেশী পরিমানে)


৩. কাক-রা যেমন নিজেদের ডাকের কর্কষতা সম্পর্কে অসচেতন তেমনি এই কবিরাও নিজেদের বিরক্ত করার অপরিসীম ক্ষমতা সম্পর্কে সম্পুর্ণ অসচেতন


৪. কাক যেমন সর্বভূক তেমনি এই কবিরাও মনে করেন তাঁরাও যেকোন বিষয়েই কবিতা লিখতে পারেন


৫. একটা কাকের কিছু হলে যেমন রাজ্যের কাক একসাথে হয়ে কা-কা করতে থাকে তেমনি একজন কবিকে কিছু বলা হলে রাজ্যের কবিরা মিলে যে বলে তাকে......... (আল্লাহই জানেন আমার কী হবে... )


৬. কাকদের মতই এই কবিরাও তাঁদের কবিতা সম্পর্কে উচ্চ ধারণা(!!) পোষণ করেন




বিঃদ্রঃ

১.এই blog লেখার পর কোন দুর্ঘটনা আমার জীবনে ঘটলে কবিরাই তার জন্য দায়ী...সেই দুর্ঘটনা নিয়ে তদন্তের অবকাশ আছে...

২. কবিদের সাথে তুলনা করেছি বলে কাক সম্প্রদায়ের প্রতি আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী


ব্লগ টা অনেক আগে ইয়াহু৩৬০ তে পোস্ট করেছিলাম। এখন এখানে করলাম...। আমার ব্লগ কোন কবিকে আক্রমন করে লেখা হয়নি। বরং যারা কবিতা না বুঝে বা না পড়ে ভাল বলে কমেন্ট করেন তাদের কটাক্ষ করে লেখা। আর আশাকরি কবিরাও তাদের কবিতা সম্পর্কে সচেতন হবেন। এবং ভেবে চিন্তে শুদ্ধ বানানে লিখবেন- ধন্যবাদ।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×