এফ.বি.আই কে কেন দরকার?
০২ রা মার্চ, ২০০৯ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ খবরে দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই বি.ডি.আর. এর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা এফ.বি.আই. এর সাহায্য নেয়া হবে। আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। শুধু সাধাসিধে ভাবে এটাই বলতে চাই যারা নিজের দেশে কোন সন্ত্রাসী হামলা বন্ধ করতে পারেনা, সে ব্যাপারে কোন ভবিষ্যতবানীও করতে পারে না, তারা করবে সাত সমুদ্র তের নদী পারের দেশ বাংলাদেশের রহস্য উদঘাটন। আর এফ.বি.আই. এর ভুল তদন্তের কথা কে না জানে? আর ইচ্ছে মত তদন্তের ফল প্রকাশের উদাহরনও তাদের আছে।আমরা কি এমন স্পর্শকাতর একটা ঘটনার সুষ্ঠ তদন্ত নিজেরাও করতে পারব না? আমরা কি এতই অক্ষম? আমাদের গোয়েন্দা সংস্থার তাহলে দরকার কি?
আমার স্মরণশক্তি খুব ভালো নয় কিন্তু, আমি যদি ভুল না করে থাকি নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সন্ত্রাসী নির্মূলে আন্তর্জাতিক টাস্কফোর্স এর কথা। তাহলে এফ.বি.আই কে ডেকে আনা কি সেটার প্রথম ধাপ?
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই কথা গুলো আমার ভাবনা মাত্র। এর কোন সুত্র নেই।কেউ মোটিভেটেড হলে নিজ দায়িত্বে হবেন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন