somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম, বিয়ে ও অতঃপর ( তাহাদের বিবাহের বর্ষপূর্তি তে রি-পোস্ট)

২১ শে মে, ২০০৯ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাক-বিয়ে ও বিয়ে পর্বঃ


আমার মেডিকেল পড়ুয়া এক বন্ধু রুবাইয়াত যে আগে আমাকে একসময় বলেছিল ২০১২ সালের আগে বিয়ে-শাদি এর ধারে কাছেও যাবে না, সে মাত্র তিন মাসের affair এর পর সেই মেয়েকেই বিয়ে করতে যাচ্ছে -এই খবর শুনে তো আমি যাকে বলে আকাশ থেকে পড়লাম। কিংকর্তব্যবিমূঢ় আর বাক্‌রুদ্ধ অবস্থা কাটার পর আমি আবার বিয়ের কথা জিজ্ঞেস করলাম ঠিক শুনেছি কিনা নিশ্চিত হওয়ার জন্য। এবারও শুনে কিঞ্চিত হতবাক হয়েছিলাম।


যাই হোক, এর পর তার সাথে আমার নিম্নরূপ কথোপকথন হল...

-মেয়ের নাম কি?
-মিতুল।

-কি, পুতুল???
-নাহ্‌, মিতুল।

-আচ্ছা, মেয়ের বাড়ি কই?
-নোয়াখালি।

-নোয়াখালি ???
-হ্যাঁ, কেন কি হইছে?
-নাহ কিছু না।

-মেয়ে তোর সাথে পড়ে?
-হ্যাঁ।

-কতদিন তোদের পরিচয়?
-প্রায় তিন মাস।

-তিন মাসের পরিচয়ে বিয়ে ???
-হ্যাঁ।
-ভাল, খুউব ভাল।

-পাঁচ বছর একসাথে পড়লি এতদিন কি করছিস?
-এতদিন কথা হয়নাই, তিন মাস আগে প্রথম কথা হইছে।
-হুম্‌, ভালোই।

তারপর একদিন শুনলাম তার গায়ে হলুদ। ভাল। গায়ে হলুদের জন্য গেলাম প্রথমে বন্ধুর বাসায়। একই চাইনিজ রেস্টুরেন্টে ছেলে ও মেয়ের গায়ে হলুদের ব্যবস্থা। এক পাশে ছেলের আরেক পাসে মেয়ের। অতি উত্তম। যাতায়াত খরচ ও পরিশ্রম এর সাশ্রয়। তারপর ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি মহা গ্যাঞ্জাম। যাকে stage সাজানোর জন্য বলা হয়েছিল সে মনে করেছে ছেলের নাম মিতুল আর মেয়ের নাম রুবাইয়াত। আবার সেই লোক কে যেভাবে সাজাতে বলা হয়েছিল সেভাবে সে না করে জগাখিচুড়ি বানিয়ে রাখছে। যাই হোক, দৌড়াদৌড়ি করে এসব ঠিক করা হল। কোন রকমে হলুদের অনুষ্ঠান শেষ করা হল।

গায়ে-হলুদের আনুষ্ঠানিকতা শেষ করতে করতে বেজে গেল রাত প্রায় সওয়া এগারোটা। মেয়ের বাবার ইচ্ছা সে রাতেই বিয়ে রেজিস্ট্রি করাবেন, তাই কী আর করা? বৃষ্টির রাতে কাজী কে ঘুম থেকে ডেকে তুলে আনা হল। বিয়ের রেজিস্ট্রি হবে, এমন সময় কথা নাই বার্তা নাই হঠাৎ electricity চলে গেল। নাহ্‌ লোডশেডিং না, সব বাসায় electricity আছে শুধু তাদের বাসার নাই। অনেক চেষ্টা করেও এর কারণ জানা যাছিল না। অবশেষে আর কোন উপায় না পেয়ে পাশের বাসার লোকজন কে জাগিয়ে সেখান থেকে connection নিয়ে রেজিস্ট্রি পর্ব সেরে ফেলা হল। এখানে আরেক কাহিনী, এত কিছু করতে গিয়ে ঘড়ির কাঁটা গিয়ে দাঁড়িয়েছে ১১.৫৮ তে। তাহলে বিয়ের তারিখ কবে হবে? আগের দিন, না পরের দিন? অবশেষে আগের দিন ই হবে বলে ঠিক করা হল। অবশেষে বিয়ে পড়ানো হল। তারপর আবার ম্যাজিক। আবার electricity ঠিক। ঘটনা টা ঠিক বুঝতে পারলাম না আমিও। পরে শুনি, তাদের আই.পি.এস. এর ফিউজ কেটে যাওয়াতেই এই দুঃর্ঘটনা।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৯ সকাল ১০:৩২
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×