আবারো আমার বন্ধুর কথা লিখব। আমার বন্ধু তখন নতুন বিয়ে করেছে। জিজ্ঞেস করলাম কেমন কাটছে দিন, বলে, আর বলিস না বউ এর সাথে খালি গ্যাঞ্জাম লাগে। কি গ্যাঞ্জাম, আমার প্রশ্ন। বলে আর বলিস না আমি যদি বলি ডানে যেতে, সে যায় বামে। আর আমার যদি কখনও কোন কিছু পছন্দ হয়, তার কখনই সেটা ভাল লাগবে না। তবে আমিও ছাড় দেই না। এর ফলে অবারিত ভাবেই মনোমালিন্য, কথা কাটাকাটি আর অর্ধাহারে দিন যাপন।
কয়েকদিন পর আবার তার সাথে দেখা। জিজ্ঞেস করলাম, “কিরে এখন কি অবস্থা?” বলে, “আরে সাইজ কইরা ফালাইসি”। “কেমনে করলি?” “বলল স্ট্রাটেজি বদলায় ফেলসি।” “কেমন?” বলে, “শোন মেয়েদের সাথে ঝগড়াতে কেউ জিততে পারবে না, তাই আর জেতার চেষ্টাও করি না। তবে ঠিকই আমার যা পছন্দ তা ওকে দিয়েই করাই।” “আররে বলিস্ কি? কিভাবে?” “ধর্, আমি ডানে যাব, তাহলে বলি যে বামে যাব। বউ বলে বামে কেন? না, আমি ডানে যাব, সুতরাং আল্টিমেটলি ডানেই যাওয়া হল। একই ভাবে ধর আমার কোন একটা শার্ট পছন্দ হল, আমি তখন যেটা সবচেয়ে অপছন্দ হয়েছে সেটা দেখায় বউ কে বলি ওইটা পছন্দ হয়েছে, বউ বলে আরে এইটা কোন কালার হল? তুমি ওইটা নাও, তখন আমার পছন্দেরটা কিনে ফেলি।” “আরে সেইরকম বুদ্ধি।” তারপর সে আরও বললো, “তারপর ধর, বউ কোন একটা দামী গয়নার সেট পছন্দ করেছে। কিন্তু আমি কিনতে চাই না (অনেক আছে তারপরও গয়না কিনবেই)। তখন কি করি, বলি, হ্যাঁ গয়না যখন পছন্দ হয়েছে কিনেই ফেল, আর এই বার না হয় ঈদে আমার জন্য কিছু কিনব না তাও তোমার গয়না কেন, হাজার হোক এত পছন্দ হয়েছে যখন। তখন বউ বলে, না থাক আমার অনেক গয়না আছে আর লাগবে না”
কেমন লাগল আমার বন্ধুর স্ট্রাটেজি? বিবাহিত ব্লগাররা যদি এই পদ্ধতি প্রয়োগ করতে চান, তাহলে নিজ দায়িত্বে করবেন। কোন সাইড এফেক্ট যেমনঃ ঝাঁটার বাড়ি, কিম্বা রান্না ঘরে হরতাল অথবা অনশন ইত্যাদির ক্ষেত্রে আমাকে দায়ী করতে পারবেন না।
স্ট্রাটেজি বদলে ফেলুন, শান্তিতে থাকুন....... 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।