somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শিক্ষামূলক ব্লগঃ সাপে কাটলে কি করনীয়......

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত তিন দিন অনেক ভালো কেটেছে, অফিসে যেতে হয়নি। অফিসে যাওয়াটা এখন একটা পেইন হয়ে দাঁড়িয়েছে। আর ভাল লাগে না। না লাগলেও উপায় নেই আবার কাল থেকে শুরু হবে নাইট শিফট। গত তিন দিনে রেড ক্রিসেন্ট হেড কোয়ার্টারে ফার্স্ট এইড ট্রেনিং করলাম। অনেক কিছুই শিখলাম। এখান থেকে কিছু কিছু ধারাবাহিক ভাবে ব্লগে লিখব, কেন না এসব জানা সবার জন্যই অনেক দরকার। কারন আমাদের তাৎক্ষণিক ভাবে নেওয়া কোন সিদ্ধান্ত আর কাজের ফলে বেঁচে যেতে পারে একটি প্রাণ।


আজ যেটা নিয়ে লেখব, তা হল সাপে কাউকে কামড়ালে কি করতে হবে। এখন বর্ষাকাল, সুতরাং যে কাউকে সাপ কামড়াতে পারে, এক্ষেত্রে সঠিক সময়ে নেয়া কোন সিদ্ধান্তের ফলে কাউকে বাঁচানো সম্ভব।


সাপে কাটলে কি করনীয়ঃ

প্রথমে খতস্থান পরিস্কার করতে হবে। সাবান আর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে ক্ষত স্থানটি।

এরপর ক্ষতটি ভাল করে দেখতে হবে। যদি বিষধর সাপ কামড়দেয় তাহলে শুধু দুইটি অথবা একটি গভীর ক্ষত দেখা যাবে। অনেক দাঁতের চিহ্ন থাকলে বোঝাযাবে বিষধর নয় এমন সাপ কামড় দিয়েছে। বিষধর সাপের কামড় না হলে ক্ষতস্থান পরিস্কার করে ধুয়ে ড্রেসিং করে দিতে হবে, এবং ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংকে যথাস্থানে রাখতে হবে।

বিষধর সাপে কামড়ালে সে ব্যক্তিকে মাথা সামান্য উঁচু করে শুইয়ে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে একেবারেই নড়াচড়া করতে দেয়া যাবে না। কারণ নড়াচড়া করলেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে।

এরপর এমন করে বাঁধন দিতে হবে যাতে রক্তচলাচল একেবারে বন্ধ না হয়ে যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে আক্রান্ত ব্যক্তি যেন পা (যদি পায়ে কামড়ায়) নড়াতে না পারে। এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে।

আক্রান্ত ব্যাক্তির ভয় থেকে মেন্টাল শক হতে পারে, সেজন্য তার সাথে কথা বলে তাকে আশ্বাস দিতে হবে এবং সাহস দিতে হবে। রেড ক্রিসেন্টের তথ্যানুযায়ী সাপে কাটা ব্যক্তিদের মধ্যে যারা মারা যায় তাদের বেশির ভাগই মারা যায় মেন্টাল শক জনিত কারণে।

যা কোন অবস্থাতেই করতে দেয়া যাবে নাঃ
আক্রান্ত ব্যক্তিকে কখনই ঘুমাতে দেয়া যাবে না।
ওঝার জন্য আক্রান্ত ব্যক্তিকে ফেলে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠাতে হবে।
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×