“তোমায় আমি গড়তে চাই না, পড়তে চাই না,
কাড়তে চাই না, নাড়তে চাই না,
ফুলের মত পাড়তে চাইনা,
চাইছি তোমার বন্ধুতা;
তোমায় আমি বাঁধতে চাই না, রাখতে চাইনা,
কাটতে চাই না, ছাড়তে চাই না,
স্মৃতির মত ঘাটতে চাই না,
চাইছি তোমার বন্ধুতা;
তোমায় আমি রাখতে চাই না, থাকতে চাই না,
ঢাকতে চাই না, চাখতে চাই না;
তেলের মত মাখতে চাই না,
চাইছি তোমার বন্ধুতা;
তোমায় আমি রুখতে চাই না, ফুঁকতে চাই না,
দুষতে চাই না, বসতে চাই না,
জোঁকের মত শুষতে চাই না,
চাইছি তোমার বন্ধুতা।
উটকো লোকে, এই সুযোগে, তাল মিলিয়ে
বিশ্রী কথা কাটবে জুড়বে,
নিজের জ্বালায় নিজেই পুড়বে
পুড়ুক তারা, তুমি আমি পুড়ছি না;
তোমায় আমি জ্বালতে চাই না, ঢালতে চাই না,
চালতে চাই না, পালতে চাই না,
কদর্যতায় ঢালতে চাই না,
চাইছি তোমার বন্ধুতা।”
শুধু আগষ্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস, কেন জানি তা মানতে পারি না। আমার কাছে বছরের প্রত্যেকটি দিন ই বন্ধু দিবস। তবুও আজ অন্য সবার মত আমিও বলছি.........
‘‘সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা...বছরের প্রতিটি দিন ই হোক আমাদের বন্ধু দিবস...... ”
গানের কথাঃ সুমন
গানের লিংক
আলোচিত ব্লগ
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।