somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখনি হয়ত সোনার বাংলা স্বপ্নীল হয়ে উঠবে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অধিকার আছে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করার। রাজাকারদের মৃত্যু দাবী করার আন্দোলনে শরীক হওয়া আমরা যারা বাংলাদেশী তাদের নৈতিক দায়িত্ব। তাদের অপরাধের শাস্তি চাই এমনটাই হওয়া উচিত আমাদের প্রতিবাদ। কিন্তু আমাকে আমার বিবেক বলে যে, আমাদের দেশে ফেলানী হত্যার প্রতিবাদ, বিশ্বজিৎকে জনসম্মুখে কুপিয়ে হত্যার প্রতিবাদ, সাগর-রুনিকে নৃশংসভাবে হত্যা করে তাদের সাজানো সংসার ধ্বংস করার প্রতিবাদ করতে। আমার বিবেক বলে, ৪১ বছর লেগেছে রাজাকারদের বিচার চাওয়া নিয়ে এমন প্রতিবাদ জেগে উঠতে তেমনটি যেন বাকীদের বেলায় না হয়। এখন যখন পতিবাদের আগুন জেলে উঠেছে তখনি কি আমাদের প্রতিবাদের ধারাকে অন্যসকল অন্যায়ের বিরুদ্ধেও কাজে লাগানো উচিত না?

যে গনজাগরনে দেশে আজ প্রতিবাদের ফাগুন এসেছে, প্রতিবাদের মৃতপ্রায় গাছে নুতুন কুড়িঁ এসেছে, সেই গাছে প্রতিবাদের প্রান জীবিত রাখতে হবে। গর্জে উঠতে হবে অপরাধের বিষাক্ত ফনার বিরুদ্ধে। শুধু যদি রাজাকারের ফাসিঁর দাবীতে এই আন্দোলন সীমিত থাকে তবে তা আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবেই আজীবন গণ্য হবে। একদিন হয়ত আমরাই বৃথা আস্ফালন করে বলব যে সুযোগ এসেছিল সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান দৃঢ় করার কিন্তু আমাদের বিবেককে আমরা জাগিয়ে রাখতে পারিনি।

বি. এস. এফ. আমাদেরই প্রতিবেশী দেশের একটি বর্ডার পাহারা দেবার বাহিনি। কিন্তু তাদের লক্ষ্য যেন সর্বদা আমাদের মানুষকে হত্যা করে আমাদের লজ্জা দেয়া। আমাদের মৃত্যুকে বিকৃত করে গোপনে বন্ধুত্বের মূল্যকে উপহাস করা। ফেলানীর তারকাটায় ঝুলে থাকা নিথর দেহ যেন আমার বিবেককে উপহাস করে বলছে, লজ্জা তোমাদের জন্যে। তোমরা পারলেনা আমার জন্য একটি প্রতিবাদের আলো জ্বালাতে, পারলেনা থামাতে বর্ডারে মিথ্যূক বন্ধুর হত্যাকান্ড।

বিশ্বজিৎ এর কি দোষ ছিল তাই জানতে পারলাম না কিন্তু টেলিভিশনে যেন তার হত্যা খুব আগ্রহের সাথেই দেখলাম। কারো মৃত্যুদৃশ্য কত উপভোগ্য (!) হতে পারে তা যেন এর আগে আমাদের জানাই ছিলনা। হাজার লোকের বিবেকবোধ, সাহস কিংবা করূনা সবকিছুই দেখি কিছু পশুর পশুত্বের কাছে হার মানলো একজন অবলা নারীর সম্ভ্রম কেড়ে নেবার মত।সরকার বলে গেল তারা তাদের দলের কেউ না, ব্যাস দায়িত্ব শেষ। আর আমরা আর কি করতে পারি বল আমাদের সম্ভ্রম যে লুটে নিয়ে গেছে গুটি কয়েক নব্য হায়েনার দল। আমরা মানুষ তাই কুকুর কামড়ালে তাকে কামড়ানো আমাদের বিবেক না!!!!!!!!

আমাদের গনজাগরন যেন বৃথা না যায়। আজ আমরা রাজাকারের বিচার নিয়ে যখন একত্র হয়েছি তখন তা যেন সকল অন্যায়ের প্রতিবাদে পরিণত হয়। তখনি হয়ত সকল বিদেহি আত্মার শান্তি আসবে। তখনি হয়ত সোনার বাংলা স্বপ্নীল হয়ে উঠবে। এই জাগ্রত বিবেক যেন প্রতিবাদের শিখা বহ্নিমান।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×