somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর মুখ দেখলোনা ফরিদপুরের হাবিবুর রহমান ইমরানের বোট অ্যান্ড কার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটা জেনেছিলাম ২০১০ সালের ডিসম্বেররের দিকে, সংবাদের শিরোনাম ছিলো,"ফরিদপুরের হাবিবুর রহমানের আবিস্কার উভয়চর গাড়ি"। তার গাড়ি আবিস্কারের প্রায় দুই বছর অতিবাহিত হবার পরেও সরকারের সংশ্লিষ্ট মহলের পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশের তরুন ও মেধাবী মানুষের অনেক গৌববোজ্জল আবিস্কারের মতো এই উভয়চর গাড়িতে চড়ার শখও রেয়ে গেল স্বপ্ন হয়ে।
এড়িয়ে যাবেন না , একটু কষ্ট করে পড়ুন ভালো লাগবে ।


ফরিদপুরের শিবরামপুর এলাকার দরিদ্র শেখ হাসমত আলীর পুত্র স্বল্প শিক্ষিত দরিদ্র হাবিবুর রহমান ইমরান বিগত ২ বছর আগে এমন একটি গাড়ি তৈরি করেছেন যা একই সঙ্গে যেমনি চলতে পারবে স্থলে তেমনি চলবে পানিতেও। ইমরানের ইচ্ছা দেশের বেকার যুবকদের কাজে লাগানোর মাধ্যমে তাদের স্বাবলম্বী করা। দেশের অন্যতম সমস্যা বিদ্যুৎ ঘাটতির এ দেশে এক মিনিটের বেশি বিদ্যুৎ যাতে না যায় সে জন্য নতুন আবিষ্কারে মনোযোগ দিয়েছেন বলে জানান তিনি। দরিদ্র ইমরানের এসব কাজে উৎসাহ দিচ্ছেন বিদ্যুৎ বিভাগের গাড়ি চালক আবুল কালাম মোল্লা।

শুধু গাড়ি আবিষ্কারই নয়, তিনি তৈরি করেছেন বিদ্যুৎ ছাড়া হস্তচালিত পাম্প, ডিম ফুটানো মেশিন ও রিমোট কন্ট্রোল বেবি কার। হাবিবুর রহমান ইমরানের ইচ্ছার গল্প যেন কল্পনাকেও হার মানিয়ে ছিলো। প্রচণ্ড ইচ্ছাশক্তির কাছে হার মেনেছিল দারিদ্র্য ও শিক্ষা। স্কুলের গণ্ডি না পেরোনো ইমরান বেশকিছু আবিষ্কার করে প্রকৌশলীদেরও যেন হার মানিয়েছেন। ৩৭ বছর বয়সী ইমরান ব্যবসা করতেন ফার্নিচারের। প্রায় ৭ বছর আগে অসুস্থতার কারণে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। কাজ পাগল ইমরানের যখন সময় কাটতে চাইত না তখন তার মাথায় আজব সব বুদ্ধি খেলতে থাকে। প্রথমে তৈরি করেন ব্যাটারিচালিত বেবি কার। সে সময় আমেরিকার একটি কোম্পানি ব্র্যাকের সহযোগিতায় তার বেবি কার নিতে চায়। প্রাথমিকভাবে ৩০টির অর্ডারও দেয়। কিন্তু টাকার অভাবে গাড়ি বানাতে পারেনি ইমরান। এরপর ব্যাটারিচালিত ইজিবাইক তৈরি করেন। সেটিও রাস্তায় নামাতে পারেননি পুঁজির অভাবে। এরপর একে একে হস্তচালিত পাম্প ও বিদ্যুৎ ছাড়া ডিম ফুটানো মেশিন আবিষ্কার করেন। এ মেশিন থেকে প্রতিদিন শত শত মুরগির ডিম ফুটানো হচ্ছে। নিজের ছোট্ট বাড়িটিতে গড়ে তুলেছেন মুরগির ফার্ম। তখন ইমরান স্বপ্ন দেখেন একটি গাড়ি নির্মাণের। যে গাড়িটি চলবে রাস্তায় ও পানিতে। যে চিন্তা সেই কাজ। নেমে পড়লেন স্বপ্নের গাড়ি বানানোর চেষ্টায়। ১ বছরের পরিশ্রম ও ২ লাখ ১৮ হাজার টাকা খরচের পর ইমরান গাড়ি বানাতে সক্ষম হয়েছেন। নাম দিয়েছেন বোট অ্যান্ড কার। গাড়িটিতে ১৫ জন যাত্রী বসতে পারে। সামনের দিকটা বিমানের আদলে তৈরি। গাড়িটিতে রয়েছে টিভি-সিডি।

শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে গাড়িটি বানানো হলেও আধুনিক ইঞ্জিন লাগাতে পারলে আরও যাত্রী বহন সম্ভব হবে। এ ছাড়াও গাড়িটিতে স্থাপন করা হয়েছে মাছ ধরার যন্ত্র। পানিতে চলার সময় অটোমেটিকভাবে মাছ তুলে আনতে পারবে। দৈব দূর্বিপাকে পানিতে চলার সময় গাড়িটি ঢেউয়ের কারণে তলিয়ে গেলে রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে ১ মিনিটের মধ্যে শনাক্ত এবং টেনে তোলা যাবে।
দরিদ্র ও মেধাবি হাবিবুর রহমানের আসা ছিলো সরকারি কিংবা কোন প্রতিষ্ঠানের সাহায্য পেলে আরও আধুনিক মানের গাড়ি তৈরি করতে সক্ষম হবেন তিনি। ইমরানের গাড়িটি ২০১১সালে রাস্তায় নামবে বলে শোনা গেলেও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে দু বছর পরেও আলোর মুখ দেখলোনা ফরিদপুরের হাবিবুর রহমান ইমরানের বোট অ্যান্ড কার।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×