somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ তুমি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রনি খুবই সাধারণ ছেলে। গ্রাম থেকে শহরে এসেছে। একটি মেসে থাকে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে।পড়াশুনা করতে যে কারিকারি টাকা লাগে তা তার প্রবাসি ভাইয়ের কষ্টের টাকা। তার ভাই রুমি কাতারে কাজ করে। ওরা দুই ভাই।বাবা মারা গেছে যখন রনির দুই বছর। তাদের মা বুদ্ধিমতী হওয়াতে সংসার টিকিয়ে রেখেছিল।মা একবছর হল গত হয়েছেন। রুমি গ্রামের সব সম্পত্তি বিক্রি করে কাতারে চলে গেছে আর রনিকে ঢাকায় ভর্তি করে দিয়ে গেছে। রুমি ভালই ইনকাম করে। রনি মোটামুটি রাজার হালেই পড়াশুনা করে যাচ্ছে। যতদিন না সেই ঘটনা ঘটলো।
রনি দেখে তাদের ক্লাসের সবাই মোবাইল ফোন ব্যবহার করে। কিন্তু তার কোন মোবাইল নাই। ছেলেরা তার কাছে তার মোবাইল নম্বর চায়।সে দিতে পারে না। ব্যাপারটা স্বাভাবিক হয়ে আসছিল।হঠাৎ অনামিকা নামে ক্লাসের সুন্দরী মেয়ে তার কাছে মোবাইল নম্বর চেয়ে বসলো তখন রনি বলল কালকে দিবে।রনি একটি সিম কিনে সেই নম্বরটি দিলো। কিন্তু মোবাইল কিভাবে কিনবে? কারণ রুমি যতই আয় করুক হিসাব মতই টাকা দিতো রনিকে।
- তোমার মোবাইল কি বন্ধ রাখো? অনামিকা জিজ্জাসা করলো।
- আমি আসলে বেশী ব্যবহার করি না।
- তুমি কি জানো আমি তোমার সাথে কত কথা বলতে চাই, কত কথা শুনতে চাই।
রনি টনক নড়ল। রনি ওর রুম মেট মুরাদ থেকে মোবাইল ধার নিল। কিন্তু বেশী দিন ব্যবহার করতে পারল না।কারণ মুরাদেরও মোবাইলে কথা বলার লোক আছে।
- এভাবে আর কত দিন।তারচে একটি মোবাইল কিনে ফেল।
- ভাইয়া তো খরচের চেয়ে অতিরিক্ত টাকা দেয় না।
- এক কাজ কর তুই তোর ভাইকে বল তুই খুব অসুস্থ। হাজার চারেক টাকা পাঠিয়ে দিতে বল।
মুরাদের কথা শুনে রনি তাই করল।কিন্তু ফলাফল শুন্য।টাকার পরিবর্তে একটি চিঠি এল।
স্নেহের রনি,
তুমি মিথ্যা কথা বলা শিখে গেছো। আমি সাইমনকে জিজ্ঞাসা করেছি।সে তোমার সম্পর্কে খোঁজ নিয়েছে। অসৎ সঙ্গ ছাড়ো।
ইতি
রুমি
রনির মেজাজ খারাপ হয়ে গেল। সাইমন ভাইয়া একটি চিজ।গ্রামে থাকতে ছিল একটা গাইয়াভুত এখন ঢাকায় এসে সরকারী দলে নেতা হয়ে গেছে।তার আবার কর্মীবাহিনী আছে।
এখন আর অনামিকার সাথে কথা হয় না। অনামিকা জেনে গেছে রনি গ্রামের ছেলে। রনি ওর লেবেলের নয়। ইস থাকত যদি রনির একটি মোবাইল ফোন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×