ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের পরিবারে পায়ে ধরে বড়দের সালামের নিয়ম। আমি ছোটবেলায় তাদের কথায় আমিও করতাম। বিশেষ করে ঈদের সময়। সাথে আবার সেলামি পেতাম। তবে যখন থেকে জানলাম ইসলামে এর অনুমতি নেই, তখন থেকে আমি বন্ধ করে দিয়েছি এবং অন্যদেরও করতে না করি। কিছুদিন আগে আমার এক ভাইকে এবং আমার আম্মাকে এটা করতে দেখে সেই ভাইয়ের বিয়ের কথা মনে পড়ে গেল। বিয়ে করতে যাবে সে ভাই লাইন ধরে বয়স্করা দাড়িয়ে রয়েছে। একজনের পর একজনকে করে যাচ্ছে। কাকে করছে তা বুঝতে পারছে না......শেষে তার থেকে ছোট একজনকে করে ফেলেছে। সে কি সবার হাসি!
আসলে আমাদের কোন কাজই কাউকে খুশি করার জন্য করা উচিত না একমাত্র আল্লাহুকে ছাড়া। তিনি আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের সঠিক পথের সঠিক শিক্ষা অর্জন করা উচিত। ছোটবেলা থেকে যা শিখিছি তা যদি ভুল হয় তবে পরিত্যাগ করতে বিন্দু মাত্র দ্বিধা করা উচিত নয়। আল্লাহু আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছে এবং এমন সুযোগ দিয়েছেন যেন সঠিক শিক্ষা লাভ করতে পারি। এখন কোরআন শরীফ বাংলায় অনুবাদ হয়েছে ...হাদিসসমূহ বাংলা অনুবাদ হয়েছে, ঘরে ঘরে বাংলা পিস টি ভি চলছে, যে কেউ কাঁটাবনে মসজিদের সাথের দোকানগুলোর থেকে যে কোন ইসলামিক বই কিনতে পারবেন। আমি ১০০০ টাকার বই কিনি প্রতি মাসে। সময় পেলে সেগুলো পড়ি। আপনারা তো ঘণ্টার পর ঘণ্টা কত অকাজে সময় নষ্ট করেন। দিনে এক ঘণ্টা আল্লাহুকে জানার কাজে ব্যয় করুন। এতে নিজেরই উপকার হবে। কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। আল্লাহু যেন আমাদের সঠিক পথে চলার সুযোগ করে দেন।(আমিন)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন