somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ছোট কিছু বাস্তব ভূতের কাহিনি ৪

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব

৪র্থ পর্বঃ
১০) এই ঘটনাটা এক প্রাইমারী স্কুলের টিচারের। ওনার নাম মনোয়ারা ছিল। মা, ছোট বোন, আর দুই ভাই এর সংসার ছিল তার।
স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করার পর ওনার বিয়ে হয় বাবা মার পছন্দের ছেলের সাথে। স্কুল থেকে আধা মাইল দূরত্বে নিজেদের একটা দোতলা বাসার ওপরের তলায় থাকতেন তিনি ও তার স্বামী। তার স্বামী ও একজন শিক্ষক ছিলেন। কয়েক মাস পর মনোয়ারা ম্যাডাম প্রেগন্যান্ট হলেন। সময় কাছাকাছি হওয়ায় তার স্বামী তাকে একটি হাসপাতলে ভর্তি করায়। কিন্তু...... না ম্যাডাম বেচেঁছিলেন না তার বাচ্চা। হাসপাতালেই মারা যান তিনি।
মৃত্যুর এক মাসের মাথায় তারাহুরা করে ম্যাডামের ছোট বোন কে বিয়ে করে ম্যাডামের স্বামী। অনেকের অসম্মতিকেও গ্রাহ্য করেনি তারা।
এই ঘটনার ২ মাস পর তার স্বামী পাগলের মতো আচরণ করতে থাকে, সবসময় ভয়ে ভয়ে থাকতো, রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে অজ্ঞান হয়ে যেতো। ডাক্তারের চিকিৎসা গ্রহনের পরও কোন উন্নতি হয়নি তার। দিন দিন তার পাগলামী আরও বেড়ে যেতে থাকে। ঘর থেকে বের হতো না সে, একা থাকতে পারতোনা,কাওকে না কাওকে তার সাথে থাকতেই হতো। একদিন তো সে ছাদ থেকে লাফ দিয়ে দিয়েছিল প্রায়, কাজের মেয়েটা তাকে টেনে ধরেছির ঐ সময়। পরে ছাদে তালা লাগিয়ে দেয়া হয়েছিল। কাজের মেয়েটা ছাদে কি যেনো দেখেছে এবং খুব ভয় পেয়ে কাজ ছেড়ে চলে গিয়েছিল পরের দিন।
৩ মাস পূর্ণের আগের দিন রাতে নিজের ঘরে ফাস লাগিয়ে ম্যাডামের এক্স স্বামী আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে একটি চিঠি লিখে রাখে তার শাশুরীর কাছে। চিঠিতে লিখা ছিল,
শাশুরী আম্মা,
আমি জানি যে, এই চিঠি পড়ার পর আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন অন্তর থেকে। পারলে আমাকে মাফ করে দিবেন। মনোয়ারার মৃত্যু স্বাভাবিক ছিল না, আমরা কয়েকজন মিলে তাকে মৃত্যু বরণ করতে বাধ্য করি। আমি, আমার বর্তমান বউ, আর রাহেলা (গাইনী ডাক্তার) জড়িত ছিলাম। আমি আপনার ছোট মেয়ের সাথে গভীর একটা সম্পর্কে জরিয়ে গিয়েছিলাম। তাই আপনার বড় মেয়েকে অকালে মরতে হয়েছে , সাথে আমার সন্তাকেও। আমি আর বিন্তি ঘর বাধতে চেয়েছিলাম,কিন্তু মনোয়ারা এটা মেনে নিতো না। তাই পাষানের মতো মনোয়ারা কে খুন করি আমরা প্লান করে।আমি আর সহ্য করতে পারছিনা, মাথাটা ফেটে যায় আমার। মনোয়ারা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করল।
ইতি
হতভাগ্য রমিজ

এরপর শুনেছিলাম ম্যাডামের ছেট বোন আর ঐ ডাক্তারনীকে পুলিশ ধরে নিয়ে গেছে।


১১) ওফ্ এতো রাতে যে কেনো হিসু পায় !............. বাথরুমটাও কতো দূরে........... ফালতু হোস্টেল!............ কথাগুলো বলতে বলতে রেহেনা বাথরুমের দিকে যাচ্ছে। শারমিন কে বললো আসতে ফাজিলটা আসলো না।
কিছুক্ষন পর রেহেনা রুমে ফিরে তার বেডে শুয়ে পরে। শারমিন বলল, কিরে ভয় টয় পাসনি তো? হিহিহিহি............ আমি যাই আমারো হিসু পেয়েছে। রেহানা কোনো কথা বললো না। শারমিন বাথরুমের লাইট অন করেই বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ওর চিৎকারে বাকি হলমেইটরা এসে দেখে শারমিন বাথরুমের দরজার সামনে পরে আছে। বোথরুমের ভেতরে রেহেনা অদ্ভুদ ভঙ্গি তে পরে আছে, চোখ দুটো প্রায় বের হয়ে আছে। শারমিনের জ্ঞান ফিরলে ওই সবাইকে বলে সে রেহেনা কে তার রুমে রেখে এসেছিল, বথরুমে ও কিভাবে গেলো! আর পরে রুমেও রেহেনার খোজ পাওয়া যায়নি। কেউ অবশ্য শারমিনের কথা বিশ্বাস করেনি। কিন্তু শারমিন গভীর রাতে টের পায় কে যেনো ওর দিকে তাকিয়ে আছে! ভয়ংকর আক্রোশের সাথে। (শারমিন সাথে গেলে হয়তো রেহেনা আজও বেচেঁ থাকতো।)


চলবে...........................


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×