somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীরোনামহীন.. গপপো..

০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গল্প লেখব বলে বসলাম। জীবনের গল্পটা একবার লিখা দরকার। এক একটা জীবনের গল্প এক একটা মহা কাব্য। কিন্তু কিভাবে শুরু করি বুঝতে পারছি না। আজকে সকাল থেকে মনটা বেপক খারাপ হয়ে আছে...
একটা ছোট্ট গল্প বলি এর আগে, এটা অবশ্য খুবি সাধারন মানের একটা গল্প... সবারই শোনার কথা। তাও বলতে ইচ্ছা করছে বলেই বলব। গল্পটা এই রকম ...
এক বিরাট বড়লোকের(টাকাওয়ালা...কেউ অন্য কিছু মনে করবেন না) মেয়ে একবার একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহান করলো... তাকে বলা হল যে একটা খুবি দুঃখের একটা গল্প লিখতে হবে। সে একটা ফাটাফাটি টাইপের গল্প লিখলো। সে লিখল... একদেশে ছিল এক খুবি দুখি একটা মেয়ে... যাদের বাসার অবস্থা ছিল অনেক খারাপ . তাদের বাসায় এসিটা ছিল নষ্ট... তাদের কোন ড্রাইভার ছিল না... তাদের ফ্রিজ়টা এ কোন খাবার থাকত না। তাদের আইস্ক্রিম গুলা ছিল নষ্ট... তাদের কাজের বুয়া ছিল না কোন... তাদের বাগানের মালিটা ছিল অলস ... এত দুখি একটা মেয়ে সারাদিন কষ্ট করে জীবন কাটাতো ... ইত্যাদি ... এবং ইত্যাদি।
আসলেই গল্পটা অনেক দুখের... কি বলেন সবাই...
এবার আমি একটা গল্প বলি...
আজকের ঘুমটা রাতে ভালো হলেও মনটা অনেক খারাপ ছিল ... হমম... সেই গল্প বলা যাবে না। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু ক্যাম্পাস এ যাই... গেলাম ... কিন্তু খারাপ লাগাটা কমছিল না। টংএ এককাপ চা খেলাম। বিষাদ চা টা এখন এত ভালো লাগে না খেলে মনে হয় কি যেন খাই নি। আহা আর কয়েটা দিন ...
তো একটা ছোটভাই ছিল সাথে ওকে বললাম যে ভাল লাগছে না চল বাসায় চলে যাই। আমাদের গোলচত্তর এ রিক্সা পাওয়া একটা যুদ্ধজয়ের চেয়ে কম না। রোদে দাড়ালাম অনেক্ষন। কিন্তু ওই পর্জন্তই।
একটা রিক্সা কে বললাম “মামা চলেন” ।
সে বলল “মামা একটু রেষ্ট নিতাম...”
বললাম “আপনি রেষ্টনেন আমরা অপেক্ষা করি ...”
বলল “আচ্ছা...”
একটু পরে রিক্সাওয়ালাকে দেখি পকেট থেকে একটা কৌটা বের করল। আমি বললাম “মামা এটা কি?”
বলল “মামা এইটা গুল...”
আমি গুল জিনিসটা আসলে কি সেটা চিন্তা করছিলাম একটু তখন সে বলতে থাকল “মামা দেশের কথা মনে হইলে বা টেনশান লাগলে এইটা নেই...”
আমি তখন বুঝলাম আসলে জিনিসটা কি।দেখলাম আংগুলের মাথায় একটু করে নিয়ে জিহ্বার নিচে রেখে দিল। বললাম “মামা এটাতে কি কাজ হয়... টেনশান কি কমে...?”
সে কোন উত্তর দিল না কিন্তু একটা হাসি দিল... এই টাইপের হাসির অর্থ হা অথবা না দুইটাই হয়।
ও বলতে থাকল “মামা কালকে দেশে চইলে যামু... এইখানে পোষায় না...”
বললাম “বাড়ি কই?”
বলল “লালমনিরহাট... প্রতিমাসে বাড়িতে মাত্র ২০০০ ট্যাকা পাঠানো যায়। বলেন এই টাকায় কি চলে।
আমি কি বলব বুঝতে পারলাম না।
এই বলে সে পকেট থেকে টাকা বের করল। দেখাল পকেটে তার সারাদিনের আয়... ১৭০ টাকা।
বলল “রিক্সা ভাড়া আর খাওয়া বাবদ প্রতিদিন লাগে ২০০ ট্যাকা”
তার চোখের কোনায় একটা কিছু চিকচিক করে উঠতে দেখলাম। এটাকি গুলের প্রভাব নাকি তার টেনশান না ভুলতে পারার জন্য ... বুঝতে পারলাম না ... কিন্তু আমার চোখের কোনা ও ভারি হবে বলে মনে হচ্ছিল। তাই তাড়াতাড়ি তাকে “বললাম বাচ্চাকাচ্চা কয়টা...?”
বলল “দুইটা... মেয়েটাকে বিয়া দিছি ... আর ছেলেটা ক্লাস ৬ এ পড়ে।
পরে সে বলল কি কি মেয়ের জামাই কে দেবার কথা ছিল। সে কি দিতে পেরেছে তাও বলল। তবে না দেবার পাল্লাটাই বেশি ভারি ...
আমি বললাম “বিয়া কবে দিছেন?”
বলল “৪ বছর হয়ে গেছে”
আমি বললাম “ও... জামাই কি এখনো ওই জিনিস চায়...? ”
সে বলল “আসলে জামাইকে তো দিতে পারি নাই ... জামাই বলে আমাকে তো আর দেননি আমার বাচ্চাটাকেই দেন... কালকেই বাড়িতে ঝগড়া হইসে এই নিয়া... দিতে তো হবেই .. ”
বলে সে আমার চোখের দিকে তাকাল। আমি আর তার দিকে তার চোখের দিকে তাকাতে পারি নি। আমি মাটির দিকে তাকিয়ে ছিলাম। কি বললব বুঝতে পারছিলাম না। পাশের ছোটভাইটা বলল মামা চলেন।
রিক্সা চলল তার গন্তব্যে... আমি চিন্তা করছিলাম যে জীবনের গন্তব্য কই?
মন খারাপ আরো খারাপ হয়ে গেল...
বাসার কাছে নেমে রিক্সাওয়ালাকে ১০০ টাকার একটা নোট দিয়ে বললাম “মামা রেখে দেন”
দিতে নিজের কাছেই খারাপ লাগছিল... মনে মনে বললাম ... “আমাদের ক্ষমা কর... ক্ষমা করো এই সমাজ ব্যাবস্থাকে...”
গল্পটা অনেক হাসির তাই না ????????? কি বলেন সবাই...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×