স্বাদ করে গরু রাঁধতে পারেন গুনগুনির বাবা। কাছে ধারে থাকি বলে জিব্বার টস টসা সোয়াদ আর পেটের চুঁই চুঁইটা থামে। স্বাদেরে ঢাকনার তলে রেখে দাঁড়িয়ে বসে কোনমতে গলা দিয়ে ক'নলা আতপের ভাত গিলেই অলিম্পিকে অংশ নিতে হয়। এটা নিয়মিত। নইলে মাসের শেষে খালি পকেটে মাথাটাকে ঘাড়ের সাথে লটকিয়ে কোনমতে বাড়ী ফিরতে হয়। তাই সোনার মেডেল মূখ্য নয় মাইনে টাই হীরা।
বসের মক্কেলগুলোর বেশীর ভাগের 'চাপা'র ব্যবসা। এই কোম্পনীতে তাই প্রথম বাজীটা আমাকে দিয়ে জিততে চায় ধড়িবাজগুলো। হেহঃ এত্ত সোজা? খুব কঠিনও না। পয়লা দাইনটা ওদেরকে দিতে হয়। মজা পাওয়া যায়। তারপর সবগুলো থাকে আমার ভাগে। আর দিনে দিনে বাড়তে থাকে লাভের অংক। বসকে ছেড়ে আমারে 'বস' ডাকা পর্যন্ত
যদিও দিনের কাজ বিকেলের দমে তালা ঝুলিয়ে সেরে ফেলি। আর কালকের জন্য রেখে দেয়ার তো মজাই আলাদা। হেঃ হেঃ হেঃ................।
আনকেল সান রে দৌড়াইয়া ধরতে গিয়ে দেখি নখওয়ালি। লম্বা নখ দেখলে গা গুলায়। ছবিখান নখওয়ালীর তোলা হবে হয়ত-
http://jillrobbins.com/ayame/sun_hand.jpg

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

