আস্তর খসা মনের দেয়াল
১১ ই জুলাই, ২০০৭ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই হাত ছাড়া না কি তালি বাজে না। আবার শোনা যায় তিন তালে পগার পার হওয়া যায়। তালকে গোল পাকিয়ে কম্বল মুড়ি দিয়ে কোন ক্রমে সকাল করলাম। দুই টাকার বাসের ঘাড়ে সওয়ার হওয়ার আগ পর্যন্ত দুই টাকার ঘাম ছিটালাম রাস্তায় ফুটপাতে। তারপর গিয়ে ঘুম ভাংগালাম আগামী রাত্রির যাত্রীকে। তুমি আমার প্রিয়জনকে আমার অন্তরের অনুভূতিগুলো পৌঁছে দেবে তো যাত্রী? আমি আর পিছু ফিরলাম না।
কেউ কেউ নিজের অবস্থান ছাড়িয়ে গেলে কষ্টগুলোকে জগতের সবার মাঝে বিলানোর বিলাসে আক্রান্ত হয়। আমি না চাইলেও ঘাড়ে তুলে দেবে এক হাঁড়ি। বিনয়ের মুখোশে অথবা সিঁড়ির হীনমন্যতায় বয়ে আনি বড় রাস্তার পাশের ময়লার স্তুপের কাছাকাছি। এর আগে যে ফেলতে পারি না, বড্ড বেশী বাধে। কেউ কেউ পেরে যায়। আজকাল খুব তাদের মত হতে ইচ্ছে করছে। হাঁড়িটা মুখের উপর ছুঁড়ে মেরে বলি- তোমার এক হাঁড়ি হলে আমার আছে দশ হাঁড়ি। নীচ তলায় থাকি বলে শুধু আমার মাথায় নুন থাকবে আর তোমার মুখে বরই। উঁহু, আর হতে দিচ্ছি না। একটু একটু মুখ ফুটাচ্ছি। রপ্ত করতে সময় লাগবে।
স্বপ্ন বলতে হালের রাত-বাতাসে খালি সু-শব্দটির যোগ দেখতে চাই। মনের আস্তর খসা দেয়াল থেকে দুঃ-শব্দটা মুছে যায় বার বার। আবার লিখি। আবার ধুয়ে যায় বৃষ্টিতে। দুঃস্বপ্ন কেন এত ভয়াবহ? সুস্বপ্ন এত মধুর বলে কি? আহঃ এটা কি হলো? বাস্তবের হাতুড়ীটা বুঝি আর সময় পেল না। মাথার যেখানে স্বপ্নেরা থাকে সেখানেই আঘাত!
মনের খান বাইর করতে ফারি নাই। এই খান থিক্কা মাইরা দিলাম
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুন