somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুদিন পর প্রসঙ্গ 'রুমানা মঞ্জুর'.... তার নতুন চিন্তা ভালো লাগলো

১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুল আলোচনা, বিক্ষোভ, তর্ক বিতর্কের পরে রুমানা ম্যাডাম এখন সুস্থ! আজকে বহুদিন পর তার খবর পেলাম!! অন্নেক ভালো লাগলো তিনি এখনো ভেঙ্গে পরেননি, লড়াকু হয়ে আছেন হতাশার কাছে!! তার কাছে শেখার অনেক কিছু আছে আমাদের!
কানাডার ভ্যাংকুভার সান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে রুমানা মঞ্জুর বলেছেন, আমার চোখ নষ্ট হয়েছে, কিন্তু স্বপ্ন মরেনি। আমি এই জীবনযুদ্ধে জয়ী হতে চাই। সবার আগে আমি থিসিস সম্পন্ন করতে চাই। কারণ শিক্ষাজীবনের ইতি ঘটালে আমার ওপর হামলাকারীর বিজয় হবে। আমি চাই না সে বিজয়ী হোক। আমি পরাজিত হতে পারি না। আমার কাছে আমার মেয়ের অনেক চাওয়া। রুমানা বলেন, একটি শিশু যখন দৌড়ানোর আগে হাঁটা শেখে, তিনি তেমনই একটি শিশু। কানাডার ভ্যাংকুভার সান পত্রিকায় এ তথ্য প্রকাশিত হয়েছে। স্বামী হাসান সাঈদ গত জুনে তার ৫ বছরের মেয়ের সামনে রুমানার ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তার চোখ আর নাক মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার স্বামী হাসান সাইদ এখন জেলে।
রুমানা মঞ্জুর এখন কানাডার ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়া (ইউবিসি)-র ছাত্রী। অন্ধদের জন্য প্রচলিত শিক্ষা পদ্ধতি ব্রেইল রপ্ত করছেন তিনি । রুমানা মঞ্জুর বলেন, আমার একাডেমিক ক্যারিয়ার নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্বামী। ভ্যানকুভারে বিশ্ববিদ্যালয়ের স্টাফ, ছাত্রছাত্রী, প্রশাসকরা তার চিকিৎসা ও খরচের জন্য ৮৫ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছেন। এজন্যে সকলের কাছে রুমানা কৃতজ্ঞ। রুমানা মঞ্জুর সিএনআইবি ইন্সট্রাক্টরদের কাছে শিখছেন কি করে রান্না করতে হয়, কি করে নিজেই সাজাতে পারেন বাড়ি, বাড়ির আশপাশ এবং শিক্ষা চালিয়ে যেতে পারেন। তিনি ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়াতে প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যাতে তার কর্মসূচি অব্যাহত রাখতে পারেন। এজন্য তিনি ও তার মেয়ে দু’জনেই পরামর্শ নিচ্ছেন। মেয়ের প্রসঙ্গ টেনে রুমানা মঞ্জুর বলেন, সে আমার কাছে জানতে চায়, আমি কোনদিন দেখতে পাবো কিনা, আমি কি আগের মতো দেখতে হব কিনা, আমি কি তাকে স্কুল থেকে বাসায় আনতে যাবো কিনা। তার প্রশ্নের জবাবে আমি বলি, অবশ্যই। কিন্তু আসল সত্য হলো, তিনি মেয়েকে প্রতিশ্রুতি দিলেও সেই কথা রাখতে পারছেন না। তিনি বলেন, আমার মেয়ে খেলতে গিয়ে আমাকে মিস করে, পেইন্টিং করতে গিয়ে আমাকে মিস করে-আমি সবই বুঝি। তাই তার সঙ্গে ভিন্ন কোন উপায়ে খেলতে চেষ্টা করি। রুমানা মঞ্জুরের একই সাক্ষাৎকারটি কানাডার আরেকটি জনপ্রিয় দৈনিক গ্লোব এন্ড মেইল পত্রিকায়ও প্রকাশিত হয়। ব্রিটিশ কলাম্বিময়া ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে কানাডার সিটিজেনশীপ ও ইমিগ্রেশন মন্ত্রী জেসন কেনি রুমানা ও তার পরিবারের টেম্পুরারি রেসিডেন্ট পারমিট মঞ্জুর করেছেন।


বাংলা টাইমস
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×