টিকটিকি ঠিক ঠিকই বের করে নেয়
খসে পড়া লেজ- নতুন করে গজাবার পথ
ভীষণ খাড়া দেয়াল,তবু চুড়োয় আরোহণ তার
রংবেরং-এর ফড়িং যারা নাচতে থাকে আলোর পাশে
নির্মম শিকার তারাই..টিকটিকি শিকারীও বটে!
ওদের লেজ খসা দেখে হয়ো না প্রতারিত
দ্যাখো, টিকটিকি ঠিকই টিকে আছে বিবর্তন বাঁচিয়ে
নিকষ আঁধারে..নিস্তব্ধতায়..যখন ঘনায় রাত
অসময়ে অহেতুক টিকটিক করে টিকটিকি
আজো সগৌরবে দেয় জানান তার ধিকৃত উপস্থিতির!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

