ছড়াতে দিনলিপি
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০৩. ০৫.১৫১।
অবরুদ্ধ না আটক?
মধ্যরাতে নাটক!
লুটেরাদের খেল
আমির খানও ফেল!
২।
দেখছি ট্রেলার, নতুন মুভি
'জানুয়ারির পাঁচ'
দে দে তোরা হাততালি দে
তুর্কি নাচন নাচ!
৩।
কাটতি এসব সংবাদেরই
যুগটা এখন টিআরপি'র
কেউ বলেনা কোন দাদারা
হাসিনা আর জিয়া'র পীর!
০৫.০১.১৫গণতন্ত্র, গণতন্ত্র
কোথায় পাবো তাকে?
তাকে নাকি যাচ্ছে পাওয়া
বালুভর্তি ট্রাকে!?
ম্যাডাম কহেন, 'মিছে কথা,
কোত্থাও সে নাই।
জ্বালাও পোড়াও না করিলে
ক্যামনে খুঁজে পাই?'
তাকে খোঁজার নাম করিয়া
আন্দোলনের ডাকে,
মানুষ মরে, নেতারা সব
গর্তে ঢুকে থাকে!
তন্ত্র মন্ত্র থাকছে সবই
'গণ'রা শুধু জাগছে না,
জাগলে 'গণ', লুটেরাদের
পালাবার পথ থাকছে না।
০৯.০৫.১৫১।
ফোন দিসে না দেয় নাই
বিজেপির অমিত শাহ
মাতামাতি এই নিয়াই
বাহ বেশ বেশ বাহ!
২।
এ যে দেখতাছি
ঘোর কলিকাল
আমেরিকার এমপিদের
বিবৃতিও জাল!
৩।
কতটুক সিনথেটিক
কতটুক সুতি,
অবরোধকারীদের
ধর্মানুভূতি?
৪।
নাচতে যখন নামছই
ঘোমটা কেন তবে?
আর কবে এই নেতাদের
লজ্জাশরম হবে?
৫।
বিনা ভোটে
এমপি একশ তিপ্পান্ন
এতো যেন
নুনে তৈরি মিষ্টান্ন!
৬।
একতরফা
নির্বাচনে জিতে
নৌকা চলে
মানুষের বিপরীতে।
৭।
সত্যি বলেন এই জামানায়
আছেন কে কে সুখে?
এইসব লুটেরাদের
দ্যান না কেন রুখে?
১২.০১.১৫চলছে যেমন চলুক,
বাস-ট্রাক-গাড়ির সাথে
আস্ত মানুষ জ্বলুক
মানবতা-আইনকানুন
পায়ের নিচে দলুক
টকশোতে সুশীল কুশীল
যা ইচ্ছে তাই বলুক
ভাইহারা বোন, ছেলেহারা মা
চোখের পানি ফেলুক।
দেশটা মগের মুলুক?
দেশটাকি কারো বাপের
কারো স্বামীর তালুক?
দোহাই লাগে আমজনতার
চোখটা এবার খুলুক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুন