শীতঋতু ধারা
লেখক: নাম জানা হীন কবি
হেমন্ত ঋতু বিদায় দিয়ে শীত ও বসন্ত ঋতু আগমন,
দেখছি আমি শীতের ঐ কনকন ঠাণ্ডা হাওয়া ছোঁয়া,
শীতের ঐ ছোঁয়া দেখছি আমি এই মন মুগ্ধাকর গ্রাম বাংলা কিছু দৃশ্য।
স্মৃতি পাতা প্রতিক্ষণ আমি ঐ সময়কে খুঁজি,
কবে যে আমি শিশিরবিন্দু পড়া ঘাসের উপর খালি পায়ে হেঁটে বেড়াই....
শীতের সময় দেখেছি আমি অতিথি পাখিদের আনাগোনা,
সারি বদ্ধ হয়ে উড়ে বেড়ানো চিত্র আঁকনের মতো,
আরো দেখেছি তাঁদের প্রকৃতি ভালোবাসা,
আরো বেশি পেয়েছি ভালোবেসে তাঁদের মধুর সুরও ঐ কণ্ঠের ডাকাডাকি..!
শীতের শিকার গ্রামবাংলা ধূলাবালি আর মেঠো পথ,
যাই বলি ভাই, শীতের মায়া একবার পড়ে গেলে আর তাঁর কমতি হয় না কোথাও,
তাই শীতপাগল বলা যায় আমাকে..!
নতুন পোশাক আশাকের আনাগোনা,
তাঁর ছাড়া বিন্দুমাত্র কমতি হয় না কারো মাঝে,
সবাই চায় নিজেকে একটু ভিন্নরূপে সাজাতে এই শীতের সময়,
তাই বলি আমি, শীতের কমতি হয় না কোথাও, হয় যে শুধু একটুকরো রোদের কমতি।
উষ্ণতার জন্য কম্বল মুড়ে দেওয়া মাঝে,
যদি খুঁজে পাই একটুকু উষ্ণতা, তাই দিয়ে ইতি লিখে যাই রাত্রিকে।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




