রাত প্রায় ৯ টা । রুমে বসে সামু নিয়ে ঘাটাঘাটি করছিলাম । হঠাৎ একটা শব্দ । বাইরে তাকিয়ে দেখি চারদিকে আলো । দৌড়ে বারান্দায় চলে আসি । লাল আলোয় চারদিক ভরে যাচ্ছে । ভাবলাম হ্য়ত আতশবাজি ফোটাচ্ছে কেউ । কিছুক্ষন পরেই বুঝলাম এটা আতশবাজি নয়, আগুনের লালিহান শিখা । বারান্দার কোনায় দৌড়ে গেলাম । যা দেখলাম তাকে বর্ননা করার ভাষা আমার জানা নেই । আগুনের লেলিহান শিখা উঠে গেছে প্রায় ১৪-১৫ তলা পর্যন্ত । ভাবলাম একুশে হল অথবা এশিয়াটিক সোসাইটিতে আগুন লেগেছে । ভ্য় পেয়ে গেলাম কারন তাহলে শহীদুল্লাহ হলে আগুন আসা সময়ের ব্যপার মাএ । নিচে চলে গেলাম । চানখারপুল গিয়ে দেখি আগুন আসলে লেগেছে নীমতলী এলাকায় । সামনে দিয়ে কিছুক্ষন পর পর ভ্যনে করে আহত মানুষগুলোকে মেডিকেলে নিয়ে যাচ্ছে । কিছুক্ষন থেকে চলে এলাম । আমার কিছু বন্ধু আগুনের কাছাকাছি যেতে পেরেছিলো । তাদের কাছে যে বর্ননা শুনলাম তা গা শিউরে উঠার মত । সে বর্ননায় আমি যাবনা । শহিদুল্লাহ হলের পুকুর থেকে পাইপ দিয়ে লাইন টেনে আগুন নেভানো হচ্ছে । ফায়ার সার্ভিসের লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এই পুকুর না থাকলে তাদের কিছুই করার ছিলনা কারন সরু রাস্তা দিয়ে শুধু গাড়ি একদিকে চলতে পারে । ব্যপারটা নিয়ে কিছুক্ষন ভাবলাম । কি হত যদি পুকুর না থাকত?? পুরোনো ঢাকার রাস্তা এত সরু যে ঠিকমত রিকশাই ঢুকতে পারেনা । আর বাড়িগুলোর মাঝে এক হাত ফাকও নেই । শুধু পুরোনো ঢাকাই নয় , ঢাকার অধিকাংশ আবাসিক এলাকার বাসাগুলো এরকম । আমরা হ্য়তো ভূমিকম্প আটকাতে পারবো না , হ্য়তো কোন প্রাকৃতিক বিপর্যয় রুখতে পারবো না , কিন্তু আমরা কি এই অনাকাঙ্খিত মৃত্যু রোধ করতে পারিনা?????? সরকার কি পারেনা সৎ থেকে বিল্ডিং কোড অনুযায়ী বাড়ি করতে মানুষকে উৎসাহিত করতে । তাহলে যেমন ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম হবে তেমনি আগুন লেগে মানুষের প্রানহানী ও কমে যাবে । একটা মৃত্যুর কথা না বলে থাকতে পারছি না । ফায়ার সার্ভিসের এক কর্মী আজকে একটি রুমে একজন গর্ভবতী মা তার দুই সন্তানকে জড়িয়ে ধরা অবস্হায় মৃত দেখতে পান । কথাটা শুনে চোখে পানি এসে গেলো । কিছু হয়তো করতে পারবো না কিন্তু আসুন সবাই মিলে এই হতভাগ্য মানুষের জন্য খোদার কাছে দোয়া করি । তারা যেন পরকালে সুখী হন । আর যেন কোন মাকে এভাবে মৃত্যুবরন করতে না হয় ।
একটি অগ্নিকান্ড , একজন দর্শক এবং কিছু অনুভূতি.......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।