ধ্রুবক যাতনা
১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার শাড়ীর আচল দিয়ে
রাত্রিকে বেঁধে রেখো,
তবেই তুমি আর কোনদিন
আমায় দেখবে নাকো।
দু:খ আমার লুকায় যদি
তোমার চুলের ফাঁকে,
সান্তনা নয় ভৎসনা দিয়ে
ফেরত পাঠিও তাকে।
কল্পনা মোর ভুল করে যদি
তোমার পথে হাটে,
স্বযতনে তাকে ডুবিয়ে মেরো
বন্ধ্যা নদীর ঘাটে।
কাব্য আমার প্রতিবাদী হলে
তোমায় ছেড়ে যেতে,
ছন্দ-পাত্রে বিষ তুলে দিও
আকন্ঠ গিলে খেতে।
আমার স্মৃতি কোন দিনও
তোমায় যদি ডাঁকে,
নিজ হাতে তুমি সুখের আড়ালে
কবর দিও তাকে।
স্বপ্ন আমার ঘুমায় যদি
তোমার চোঁখের ভাঁজে,
হতভাগাটাকে জাগিয়ে দিও
ভুল-ভাঙ্গা কোন সাঁঝে।
নাট্যশালার নাটক শেষে
যদি দেখ ভালো আছি,
বুঝবে কি তুমি ব্যথা আর আমি
কতটাযে কাছাকাছি?
ভুলতে তোমায় জল ছড়ালে
আমার অবুঝ মন,
কি দিয়ে তার মান ভাঙ্গাবো
বলবে কি তখন?
আমার দেখা স্বপ্ন এখন
অন্য কেউ আঁকে,
তোমার ভোলা দিনের হিসেব
পঞ্জিকা মনে রাখে।
মেঘের বুকেও ছিদ্র থাকে
পথ হয় পথভ্রষ্ট,
আমার মুখে হাসির আড়ালে
পালিয়ে বেড়াবে কষ্ট।
-অভ্র শাহরিয়ার
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন