somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!

০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধ কালে মাননীয় শ্রমমন্ত্রীর ভুমিকা নিয়ে খোদ ক্ষমতাসীন দলের অনেকেই নিচু স্বরে নানা কথা বলেন । তবে ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে তাঁর প্রধান প্রতিপক্ষ মাননীয় সংসদ উপনেতা মাননীয় শ্রমমন্ত্রীকে দুষ্টজনের দুষ্ট কথা থেকে নিষ্কৃতি দিয়েছেন............' মন্ত্রী মহোদয় নয়; তাঁর পিতা ছিলেন রাজাকার।'

বাবা স্বাধীনতা বিরোধি বলে সন্তানও স্বাধনীতা বিরোধী হবেন তা আমি বিশ্বাস করি না।আমি এমন ৫ মুক্তিযোদ্ধা ভাই কে চিনি যাদের বাবা স্বাধনীতা বিরোধি ছিলেন।আমি এমন সন্তান দেখেছি যে পিতার জানাজার নামাজে দাড়িয়ে স্বাধীনতা যুদ্ধে পিতার ভুমিকার জন্য সকলের নিকট ক্ষমা চেয়েছেন।

না । মাননীয় মন্ত্রীকে এখনও তাঁদের মত মহান হতে শুনিনি। তবে,...........

আর সকল আওয়মী নেতার মত তাঁর দলের যে কোন কর্মকান্ডের সমালোচনাকারী ও প্রতিবাদকারীকে তিনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করতে সদা তৎপর।
তাই মাননীয় মন্ত্রী তথা ক্ষমতাসীন সরকার নুন্যতম ৫০০০/- টাকা দাবিতে চলমান শ্রমিক অসন্তোষরে মাঝেও স্বাধীনতা বিরোধেদের চক্রান্ত খুজে পেয়েছেন। মাননীয় মন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধিদের বিচার প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার জন্য স্বাধীনতা বিরোধি শক্তি শ্রমিকদের বিভ্রান্ত করছে।

তাই গত ৩০ জুলাই ২০১০ মধ্যরাত থেকে গার্মেন্টস শ্রমিক দলে বিভ্রান্তকারী স্বাধীনতা বিরোধী চক্রকে গ্রেফতারের জন্য সরকারের সকল স্তরে নিরাপত্তা শাখা তৎপর হয়ে উঠেছে।

বিএনপি-জামাত জোট সরকার ২০০৬ সালে নারয়নগঞ্জ শ্রমিক অভ্যুত্থান কালে গার্মেন্টস সেক্টরে নৈরাজ্য সৃষ্টিকারী ভারতীয় চর হিসাবে যে বাসদ নেতা ( বর্তমান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি) এ্যাডঃ মাহবুব ইসমাইল কে আটক করেছিল, আজ মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার দল ক্ষমতায় থেকে সেই এ্যাডঃ মাহবুব ইসমাইল কে স্বাধনিতা বিরোধি চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করে হুলিয়া জাড়ি করেছে।

স্বাধীনতা যুদ্ধের বিরোধেদের বিচারকে ব্যহত করার প্রচেষ্টার ১ নম্বর চক্রান্তকারী চিহ্নিত হয়েছেন ৮০ সাল ও ৮২ সালে ( সর্ব্বোচ্চ ভোট প্রাপ্ত) দুই দুই বার নির্বাচিত ডাকসু সদস্য বর্তমানে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ।

সাংবাদিক আবু সাঈদ খানরে ফেইসবুক অ্যালবামে খুজে পেলাম গণআদালত ১৯৯২ নিচের ছবিটি।


যু্দ্ধ অপরাধীদের বিচার দাবীতে গণআদালত অভিমুখে মিছিলের প্রথম সারিতে বজলুর রশিদ ফিরোজ (বাম থেকে ৫ম)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×