somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধ ‌‌'রোদেলা' এবং আমার স্বপ্নের অপমৃত্যু

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা টুকটাক লেখালেখির সাথে জড়িত তাদের মনের মাঝে একটা স্বপ্ন অজান্তেই বাসা বাঁধে। স্বপ্নটা হচ্ছে- তাদের লেখাগুলো সাদা অথবা রঙ্গিন কাগজে মলাটবন্দী করে আজীবনের জন্য পৃথিবীর বুকে স্থান করে নেওয়া। অন্যান্য লেখকের মতো আমার বেলাতেও এই স্বপ্নের কমতি ছিলনা।

ব্লগে গল্প লিখলেও দ্বিতীয়বার আমার নিজের গল্পটা পড়তে ইচ্ছা জাগেনা। কেমন জানি সবকিছু এলোমেলো লাগে। প্রিয় ব্লগারদের গল্প পড়ে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা হয়। তবুও কেন জানি লিখি! লিখতে ভাল লাগে।
আমার ভাললাগে আমাদের সংস্কৃতির হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করতে। আর এই উদ্দেশ্যে আমি প্রায় দুই বছর ধরে আমাদের সিলেট অঞ্চলের লোকায়িত গান ‘ধামাইল গান’ নিয়ে কাজ করতে থাকি। স্বপ্ন দেখি ‘ধামাইল গান’ এবং গানের লেখকদের নিয়ে একটি বই বের করার।

কথা হয় ‘রোদেলা প্রকাশনী’র সাথে। প্রকাশক আমার পান্ডুলিপি দেখে অতি সহজেই তা লুফে নেন। চোখের সামনে আমার এতদিনের সুপ্ত স্বপ্নগুলো উড়তে থাকে। আমি রাতের মিটিমিটি জোনাকি ধরার মতো দু’হাত দিয়ে স্বপ্নগুলো আলতো ভাবে হাতবন্দী করতে চাই। মহান একুশে গ্রন্থমেলা-২০১৫ তে রোদেলা প্রকাশনীর স্টলে আমার বই ‘ঐতিহ্যের ধামাইল গান’ স্থান পায়। বইটির জন্য পরিচিত-অপরিচিত মহলের প্রশংসাবাণী ভালই উপভোগ করছিলাম।



কিন্তুু ... ... ...
আমার স্বপ্ন মুকুলেই ঝরে পড়ে। এক অনাকাঙ্খীত ঘটনায় রোদেলা প্রকাশনীর স্টল বাংলা একাডেমী কর্তৃক বন্ধ ঘোষনা করা হয়। আমি মানসিক ভাবে ভেঙ্গে পরি । আমার মনেহয় এমন পরিস্থিতিতে সব লেখকরা আমার মতোই ভেঙ্গে পরবেন ।

তাই আমার প্রশ্ন ... ... ...

১. যে বইটির লেখক ও প্রকাশকের জন্য এমন ঘটনা ঘটে গেল, তাদের ভূলের জন্য আমার মতো নতুন লেখকদের এমন পরিনতি কেন ঘটবে ?
২. এই প্রকাশনী থেকে প্রকাশিত অন্যান্য লেখকের বই মেলাতে ঠাঁই পাওয়ার অধিকার রাখে কি না ?
৩. বাংলা একাডেমী আমাদের এই স্বপ্নের কথা শুনবে কি ?

বইটি নিয়ে প্রিয় ব্লগার ডি মুন ভাই এর বুকরিভিউ - Click This Link
ধন্যবাদ সবাইকে। কিছু প্রয়োজনীয় সমাধান জানিয়ে মন্তব্য করলে খুশি হবো।



সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×