
১,
তুমি কি বাজারে মাছ পাওনা?
আনো কেবল ট্যাংরা পুঁটি ।
তুমি কি বাজারে সব্জী পাওনা?
আনো কেবল কলমি, গাঁটি।
তুমি কি দোকানে কাপড় পাওনা?
আনো কেবল সুতির শার্টি।
তুমি কি মোদের ভালোবাসো না?
করোনা রোজ বাজার হাটি।
বাড়ির পেঁপে, বাড়ির কলা ,
লাগেযে বড় একঘেঁয়েমি।
অথচ তুমি পরিশ্রমী,
ছোটো থেকে এটাই জানি।
সকাল সন্ধ্যে টিউশনিতে,
বিকালে যেতে সব্জীক্ষেতে।
দেখে আমার গা জ্বলতো,
পারিনিকো সেকথা বলতে।
আমার ক্লাসে বকুল পড়ে,
বাবাযে ওর বড্ড ভালো।
সকাল বিকাল ঘুরতে যায়,
সন্ধ্যেবেলা ধাবায় খায়।
ওদের বাড়ির তেল - পরোটা,
লেগে আছে আমার জিহ্বে।
আমার বাড়ির পোড়া রুটি,
খেতে খেতে বিষম লাগে।
রেগে একদিন বললাম মাকে,
বাড়ির খাবার গেলা যায়না।
তুমি ছিলে পাশের ঘরে,
বললে এরবেশি যে সাধ্যে কুলায় না।
পরীক্ষায় কেন নম্বর পাইনা,
পাল্টা যুক্তি দিলে মোকে,
বললে তুমি, আয় বেশি নয়।
রাগে আমি খাইনি রাতে।
বকুলের মত ঘুরতে খেতে,
আমার কি আর ইচ্ছা হয়না?
অবুঝ মনে কেঁদে ফিরি,
কৈশোরের হতাশাতে ।
মনে ভাবতাম ইচ্ছে করেই,
জামা, জুতো দিতেনা কিনে ।
হেঁটে হেঁটে স্কুলে যেতাম,
বাস ভাড়াতে আইস খেতাম ।
২ ,
আজ আমি বাবা হয়েছি,
বুঝেছি তোমার মানসিকতা।
তোমার নাতি খেতে চায়না,
চায় যে কেবল ডিম- পরোটা।
আমি যে এখন চাষ করিনা ,
নেইযে আমার জমি- জমা।
বাজারে গিয়ে আনি কেবল,
কলা পেঁপে পুঁই কলমি।
তোমার আনা মাছ যে আমার,
বড্ড ভালো লাগে এখন।
সময় পেলে চিংড়ি, ট্যাংরা
হেসেলে আনি সুযোগ মতন।
বাবুর জন্য আনি আমি,
সুতির জামা, সুতির কাপড় ।
কিন্তু বাবুর মন ওঠেনা,
পেলে এমন মোটা কাপড় ।
একদিন তো বললো মুখে,
সিল্ক, শার্টিন পেলেনা খুঁজে?
সুতির কাপড় পড়লে নাকি,
মানানসই হয়না মোটে ।
বাড়ির খাবার ওর যে মুখে,
এতটুকু লাগেনা ভালো ।
সুযোগ পেলে বায়না ধরে,
বাইরের এগরোল, মোমোর।
পরীক্ষায় বেশি নম্বর,
যদিবা সে পায়না মোটে,
পড়াশোনা মোটে করেনা,
দমিত হয়না - এই যুক্তিতে।
যদিও এখন তুমি যে নেই,
কিন্তু তুমি বেঁচে আছো।
বাবুর আমার হৃদয়ে তুমি,
দিবা - নিশি সঙ্গে আছো।
বিঃ দ্র - ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে আমার বাবা হৃদরোগ আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আবার ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে আমার মাও আমাদের ছেড়ে চলেগেছেন। আমরা প্রতি বছর ১৫ সেপ্টেম্বর তারিখে বাবা-মায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে অনাড়ম্বর ভাবে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করি। সমস্ত পর্ব মিটলে সন্ধ্যে বেলায় নিপাট পিতৃস্মরণে ছড়াটি পরিবেশন।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



