somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পদাতিক চৌধুরি
আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

বিদায়ান্তে

০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছাব্বিশের যত কুয়াশা কুয়াশা সকাল,
দিয়েছে হাতছানি কর্মস্থল।
একদিনেতে ছেদ টানি,
একদিন যে আসবে বিকাল
আমরা সকলেই তা জানি।

তবুও মেনে নিতে চায় না মন
জমে হৃদয়ের আনাচে কানাচে
ছেলেমানুষি আর প্রৌঢ়ত্বের সাহিত্যময় অভিমান
জেনেছিলাম তোমাকে এখানে আমার প্রথম দিকে
তুমি অবিস্মরণীয় বিচক্ষণ বিদ্বজন আর বিদ্বান।

তারপর ততদিন দাদা তুমি ধরেছো ছোটদের হাত
মাথার পরে হয়তো এক ট্রেনের ছাউনি
রচেছো মখমলি জোকার কোম্পানি
জমা হয়েছে কত অন্তরঙ্গ মুহূর্ত
আমরা বয়সের সীমারেখা ছাড়িয়ে হয়েছি স্ফূর্ত।

বিস্মৃতিতে কবে হয়েছে একাকার তোমার সমুজ্জ্বল ভাস্বর সকল ডেফিনেশন।
ব্যক্তিত্বের আড়াল থেকে দেখেছি তোমার সাথে তিরুপতি শৈলীর বাহার
লেগেছে হৃদয়ে গন্ধ, তোমার বর্ননে দক্ষিণী আহার
যখনি দেখেছি এক টুকরো মেঘ মনের কোণে
ভুরু কুঞ্চিয়ে মুহূর্ত পরে হাসির ঝিলিক ফুটিয়েছ স্নেহের জাল টেনে।

তেমনি বাকসিদ্ধ তুমি অথ কথা কড়চায়
মনের ক্যানভাস রাঙিয়েছে আমরা মায় নিন্দুক সব্বাই।
এঁকেছ দুচোখে স্বপ্ন বিভুর ধুলোময় পথেই
নগ্ন পায়ে খালি পেটে ছেঁড়া বোতামের বালককে
তুমি নিয়েই যাবে ডটকমের জগতে।


বিদ্যা জ্ঞানে বুদ্ধিতে দেবেই দেবে পৌঁছে নতুন পৃথিবীতে,
একটা মানুষ গড়া তোমার চাই চাই....
সৃষ্টি যারা করে তারা স্বপ্নের হাত ধরে
উত্তরসূরীকে শেখায় নিতে অঙ্গীকার এক নতুন ভোরের।
তোমার স্বপ্নের হাত ধরে একদিন যেন রচিত হয় তারই সোপান এই বিদ্যায়তনে।

দিও তুমি মোদের আলোকবর্তিকা দান
আশীষ আসীঞ্চন আজীবন।
যদি দুলে ওঠে কখনও মৃণালের বন
যদি কেঁপে ওঠে কখনও অস্তাচলের রবি
তুমি ডেকে নিও দাদা আমরা রইলাম চিরদিন তোমারি সাথে।

এমনি করে দিয়েছো তুমি নিজের ২৬
বিদায় দিনে বিদায় বেলা
শুধুই গোলাপ নয়
জেনো আমার অন্তরের কুর্নিশ।




পাদটীকা:- ২০০৬ সালে কর্মজীবনের প্রথম দিকে খুব কাছ থেকে দেখা একজন সিনিয়র সহকর্মী শ্রীযুক্ত মৃণাল কান্তি ঘোষ মহাশয়ের বিদায় অনুষ্ঠানে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য।২৬ বছরের কর্মময় জীবনের বিদায় অনুষ্ঠানে কোন পার্থিব বস্তু নয় কেবল ২৬টি গোলাপ সেদিন উনি আমাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন যদিও প্রবল অনিচ্ছাতে। শ্রদ্ধেয় দাদার​ স্মৃতিচারণায় লেখা মানপত্রটি আজ ব্লগে শেয়ার করলাম,অনেকদিন ব্লগে অনিয়মিত হওয়াই পোস্ট দেওয়ার প্রবল বাসনাতে।






সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৬
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×