somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি নির্বাচনে হারঃ দায়ী আওয়ামীলীগ সমর্থকরাই, অন্য কেউ নয়

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকাগুলোতে সিটি নির্বাচন পরবর্তী বিশ্লেষণ পড়ে বুঝলাম চারটি সিটিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের হারের জন্য আওয়ামীলীগের কর্মী-সমর্থকরাই বেশি দায়ী। সিটি নির্বাচনে আওয়মীলীগ সমর্থিত প্রার্থীরা মোট কাস্টিং ভোটের ৪০% পেয়েছেন। আওয়ামীলীগ যে কোনো নির্বাচনেই সাধারণত ৩৮-৪০% ভোট পেয়ে থাকে। গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ভোট পেয়েছিল ৪৪ বা ৪৫%। এবার সিটি নির্বাচনে ভোটারদের একটা বিরাট অংশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। খোঁজ নিয়ে দেখা গেছে এই বিরাট অংশ গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগকেই ভোট দিয়েছিল এবং এরা আওয়ামীলীগের সমর্থক বলেই পরিচিত। এরা যদি সিটি নির্বাচনে ভোট প্রদান করত তাহলে নিঃসন্দেহে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করত।

এই ভোটারদের ভোট না দেওয়ার কারণ হিসেবে দেখা যাচ্ছে- এরা বেশিরভাগই গত সাড়ে চার বছরে এই চার সিটির মেয়রদের কাছে ঘেঁষতে পারে নি অথবা আওয়ামীলীগের বঞ্চিত নেতাকর্মী। আবার একটা অংশ চাকরি বা পড়ালেখার জন্য ঢাকা বা অন্য শহরে অবস্থান করছেন। শুধুমাত্র মেয়র নির্বাচনে একটা ভোট দেওয়ার জন্য এরা এলাকায় যেতে চায় নি। এরা ভেবেছে আওয়ামীলীগের প্রার্থীরা তো জিতবেই। শুধু শুধু আসা যাওয়ার ভাড়াটা লস করার দরকার কী? এরা ভুগেছে অতিরিক্ত আত্মবিশ্বাসে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা এই সমস্ত ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে পারেন নি। প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড করায় প্রার্থীরাও ভুগেছেন অতিরিক্ত আত্মবিশ্বাসসে।

অপরদিকে বিএনপি তাদের সমর্থক বলে পরিচিত প্রায় সকল ভোটারকে ক্লিন সুইপ করে ভোটকেন্দ্রে নিয়ে যেতে পেরেছে। সকল প্রকার অন্তঃকোন্দল ভুলে সকল নেতাকর্মী সিটি নির্বাচনে একাট্টা হয়েছে। যার ফলশ্রুতিতে এসেছে জয়।

কিন্তু সংসদ নির্বাচনে এমনটা হবে না বলেই ধারণা করা হচ্ছে। আওয়ামীলীগের যেই বিশাল ভোট ব্যাংক সিটি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিল তারা সংসদ নির্বাচনে "নৌকা মার্কা"য়ই ভোট দিবে। কারণ, সংসদ নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রেই ভোটাররা অন্তঃকোন্দল, বিভেদ ও বঞ্চনা ভুলে নিজের প্রিয় দলকেই ভোট দেন। তখন সবার মনে একটাই চিন্তা থাকে, "আমার একটা ভোটের জন্য যদি আমার দল ক্ষমতায় না আসে !! আমার একটা ভোটের জন্য যদি আমার নেত্রী প্রধানমন্ত্রী না হন !! যাই, ভোটটা দিয়েই আসি।"

বুঝাই যাচ্ছে, সিটি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থকরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন। অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আশা করি, সংসদ নির্বাচনে এমনটা ঘটবে না।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×