somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইতের বেলা ডাব চুরি ;) ;) ;) ( আমার বন্ধুরা - পর্ব # ২ )

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব
আমার বন্ধুদের গ্র“পটা তেমন বড় ছিলোনা। ছড়ানো ছিটানো। যেমন বাড়ীর বন্ধুরা একরকম, স্কুলের বন্ধুরা এক রকম আবার আমার কিছু বন্ধু ছিলো নানা বাড়ীর। নানার বাড়ী বেশি যেতাম বলেই সেখানেও একটা বন্ধু গ্রুপ তৈরী হয়। নানার বাড়ী দুইটা বন্ধু ছিলো জমজ। দেখতে একিই রকম। সাইজ লম্বায় সব দিক দিয়েই একিই রকম। তাদের নিয়ে অনেক মজা হতো। বিশেষ করে খেলার সময়। যদিও ক্রিকেট খেলায় তেমন সমস্যা হতোনা। কিন্তু সমস্যা হতো ফুটবল খেলায়। দুজনই দারুন খেলতো। দুইজন দুই দলে খেল্লেও যেদিকেই সুযোগ পায় সেদিকেই গোল করে বসে। যেমন নিজ দলের গোলকিপারের কাছাকাছি বল পেলেই নিজেদের গোল পোষ্টেই গোল করেই লাফাতে থাকে। কেউ ধরতে পারেনা যে কোন জন কাদের দলে। খেলা শেষে যখন বলে তখনতো হাসতে হাসতে শেষ সবাই। একবার হয়েছে কি, আমরা সবাই পুকুরে সাতাঁর কাটছিলাম। ইচ্ছামতো পুকুরে ধপড়াচ্ছি। ওই দুই ভাইয়ের একজন তখনো নামেনি পুকুরে। তাদের বাবা একবার ডাক দিয়ে গেল। ডাক দেয়ার সাথে ঘরে চলে যায়। পরে অপর জন এসে আমাদের সাথে গোসল করতে লাগলো। এদিকে তার বাবা এসে দেখে সে এখনো পুকুরে। দেখেই আর কিছু পরখ না করেই লাঠি দিয়ে দিলো এক মাইর। বেচারা বুঝতেও পারলোনা কেন তাকে মারছে। কান্নাতো দুরের কথা, হা করে সে তার বাবার দিকে থাকিয়ে আছে। ছেলেকে মাইর দিয়ে ঘরে দিয়ে দেখে আসলটা বসে বসে মায়ের সাথে ভাত খাচ্ছে। বাবাও চিনতে পারেনা ঠিক মতো। কিন্তু মা ঠিকিই চিনে যায় তাদের। আজপর্যন্ত নাকি একবারও ভুল হয়নি মায়ের। মা বলে কথা।

ডাব চুরি B-););)

আমার আরেক বন্ধু জামাল নাম। তখন আকবর দ্যা গ্রেট দিত বিটিভিতে। আকবর দ্যা গ্রেট শুরু হবার আগে গেল কারেন্ট চলে। মেজাজ পুরাই বিলা। মামাতো ভাইকে নিয়ে হাটতে বের হলাম। কুছক্ষন পর দেখি কারেন্ট চলে আসলো। বল্লাম চল যাই আকবর দেখবো। সে বলে কিনা না, চল এক কাজ করি। জামালদের নারিকেল গাছে দেখ কতোগুলা ডাব। তাদের বাড়ীর বাউন্ডারী দেয়ালে দাড়িয়ে অনায়েসে ডাব পারা যাবে। যেই কথা সেই কাজ। ৭ টা পারলাম। আমরা আরাম করে ডাবের পানি খেলাম। পরদিন সকাল বেলা জামালকে ডাকলাম। কিরে কাল রাতে তুই ছিলি কই?? তোকে এত ডাকলাম । জামাল বলে কেন কি জন্য ডাকছিলে। আমি বল্লাম ওইযে.. ঠিক সাথে সাথেই মামাতো ভাই বলে উঠলো না পাগলা বাদ দেয় (সব আগের প্লান করা)। জামাইল্লার কোন বিশ্বাস নাই। তাকে বলিসনা। জামালতো গেল চেতে। বলে ওই কি হয়েছে বল। আমি যেইনা বলতে চাই মামাতো ভাই বলে ভাইরে আমি জানিনা। জামইল্লার কোন বিশ্বাস নাই। তার পেটে কোন কথা থাকেনা। তার আতুরী বাইট্টা। তুই বলতে চাইলে বল। সে যদি কাউকে বলে দেয় তখন আমাকে বলতে পারবিনা। জামালতো রেগেমেগে আগুন। বলে, ওই তোরা আমাকে বিশ্বাস করিসনা?? বিশ্বাস কর আমি কাউকে বলবোনা। কি হয়েছে বল। খোদার কসম কাউকে বরবোনা। আমি বল্লাম না ভাই তুই রেগে যাস কথায় কথায়। আর গালাগালিও করিস । তোকে কোন বিশ্বাস নাই। সবাইকে বলে দিবি তুই। জামাল তো রেগেই যাচ্ছে বলে খোদার কসম গালাগালিও করবোনা রাগারাগিও করবোনা কাউকে বলবোওনা। এবার আমি বল্লাম ভাই কাল তোদের নারিকেল গাছ থেকেনা আমরা ৭টা ডাব খাইছি। তোকে এত ডাকলাম তোর কোন সাড়াশদ্বও নাই। কি আর করা একলা একলাই খাইতে হলো। বলেই আমি চুপ, মামাতো ভাইও চুপ। জামাল দেখি ফুঁস ফুঁস করতেছে। রাগে ফুলতেছে। একবার গাছের দিকে থাকায় আরেকবার আমাদের দিকে। আর রাগে ফুঁস ফুঁস করতেই আছে। বেচারা কসম খেয়ে গালিও দিতে পারছেনা আমাদের মারতেও পারছেনা। আর কিছু না পেরে করলো কি হঠাৎ মামতো ভাইকে বলে উঠলো ওই তুই ওইদিন আমার বীজগনিতের খাতা নিছিলি ওইটা কই? দিসনাই কেন ..দানীর পোয়া বলে মামাতো ভাইকে দৌড়াতে লাগলো মারতে। X((X((
=p~ =p~ =p~ =p~ =p~ =p~


এরপর অনেকদিন কেটে গেল। তাদের সাথে তেমন আর দেখা হয়না। একদিন শুনি জমজ ভাই দুটি চলে যায় ডুবাইতে। সেই জামাল হঠাৎ একদিন শুনি আমেরিকা চলে গেল ডিবি পেয়ে। তার পরের বছর মামাতো ভাইটাও ডিবি পেয়ে আমিরিকা চলে গেল। শ্লার আমি এত ডিবি দিই আমি পাইনা। /:):((যাবোইনা ওই পচা দেশটাতে ।X(( সেই বন্ধুগুলোকে এখন খুব মিস করি। ভাল থেকো তোমরা যে যেখানেই থাকো।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৫
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×