somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিঠা উৎসব হয়ে গেল আজ মালেশিয়ায়। !:#P !:#P !:#P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মালেশিয়ার কুয়ালালুমপুরে বুকিত বিনতাং এ আয়োজন হয়েছিল পিঠা মেলার। আয়োজন ক্ষুদ্র হলেও আনন্দটা ছিল বিশাল। যারাই মেলাতে এসেছে সবাই ছিল হাসি খুশি। আমি যাবনা যাবনা করেও শেষ পর্যন্ত মাঝামাঝি সময়ে গিয়েছি। যেয়ে দেখি এর মধ্যেই পিঠা প্রায় শেষ পর্যায়ে। যাক তবুও খেতে পারলাম।
বুকিত বিন্তাং জাফরান রেস্টুরেন্টে এই মেলার আয়োজন করা হয়। মেলায় মোট ৫টা স্টল বসেছিল। সবই ছিল বাংলাদেশের জনপ্রিয় খাবার। যেমন: ভাপা পিঠা, পাটিসাপ্টা, চিতই, নারিকেল পিঠা, তেলের পিঠা এছাড়াও ছিল চটপটি, ঝালমুড়ি, বোরহানি, দই, মিষ্টি, বেলের শরবত, খেজুরের রসের পায়েশ, পিরনি ইত্যাদি।
আমাদের সামুর ব্লগার জাহিদ এবং শুভ ভাই ঝালমুড়ি, চটপটি ও বোরহানি বিক্রি করেছেন। লাভ কেমন জিজ্ঞেস করতেই জাহিদ ভাই বললেন, পুঁজিও আসেনাই ভাই। শেষ পর্যন্ত অবশ্য সব বেচাকেনার পর কিছুটা লাভের ভাগিদার হয়েছিলেন বেচারিরা। এর মাঝেই ইয়াকুব ভাই, নাবিল ও আরিফ ভাইও এসেছিলেন। নিচে ভিডিওর লিংক দেওয়া হইল। লুলেরা নিজ দায়িত্বে দেখবেন।
ক্রেতারা চলে যাওয়ার পর আমরা বসেছিলাম আড্ডায়। কথা হয়েছিল দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে এবং সামুকে নিয়ে। যখনি দেশের কথা উঠলো মনটা কেন জানি খারাপ হয়ে গেল সবার। কারন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। যদিও বিদেশ বিভূঁইয়ে থাকি। আলোচনা হলো মালেশিয়ার বাংলাদেশ দূতাবাস নিয়ে। কি বলব খুব নোংরা অবস্থা এখানকার শুধুমাত্র বাংলাদেশ দূতাবাসের। পতাকার উপরে ময়লা জমেছে, স্মৃতিশৌধে ময়লা জমেছে, অফিসের নেই কোন যত্ন। যে শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের উপর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রশংসনীয়। সেই শ্রমিকদের অবমাননা, অবজ্ঞা আর অবহেলা সত্যিই কষ্টের। জানিনা এ ব্যাপারে সরকার কতটুকু কি করবেন।
বিজয় দিবসে কোন আয়োজন থাকেনা। জাতীয় দিবসগুলোতে তেমন কোন কার্যক্রমই রাখ হয়না। দুতাবাসের কর্মকর্তারা মনে হয় এখানে দেশ ভ্রমণে এসেছেন। খুবই পূর্তিতে আছেন ওনারা। প্রবাসী কর্মীদের দ্বারা ওনাদের পেট চলে এ কথাটা ওনারা মনে হয় জানেনই না। কর্মীদের সমস্যা নিয়ে গেলে শোনার কেউই থাকেননা।

যাক অনেক বকবকানি হলো, এবারে আসি আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে। আমরা সামুর ব্লগাররা ঘুরতে যেতে চাই দূরে কোথাও সমুদ্র সৈকতে। ঠিক হয়ে গেল পোর্ট ডিক্সন। কেম্পিং করা হবে। রাতে সৈকতে করা হবে বিবিকিউ। যারা যারা যেতে আগ্রহী কমেন্টে জানাতে পারেন। আমরা যাচ্ছি ১০ই ফেব্রুয়ারি ফিরবো ১১ তারিখ বিকেল বেলা। আমাদের ইভেন্ট দেখতে পারেন ফেসবুকে এখানে

সামুতে ছবি দিতে গেলে ছবির রেজুলেশান কমানো লাগে তাই দিলামনা।
ছবি দেখতে ফেসবুকে যাইতে পারেন। এখানে ক্লিকান।

ভিডিওর লিংক এখানে
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×