somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গ্রামের বাড়ী

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে আমাদের যৌথ পরিবার ছিল। আব্বারা তিন ভাই, আর আমরা চাচাতো ভাইরা সবাই মিলে ১২ জন, বিশাল পরিবার। আশির দশকের শুরুতে আব্বা গ্রামে পাকা দালান বানিয়েছিলেন। কিন্তু আমরা আস্তে আস্তে শহরবাসী হওয়া শুরু করলাম। আশির দশকের শেষভাগে আমরা শহরে আসলাম, উদ্দেশ্য আমাদের পড়ালেখা, শহরের স্কুলে ভর্তি হওয়া। মা-বাবা সহ আমাদের যৌথ পরিবারের একাংশ শহরবাসী হলাম। এর কয়েকবছর পর চাচা শহরে আসলো। আরেক চাচার ছেলেরাও বিয়েশাদী করার পর শহরে চলে আসলো ২০০০ সালের দিকে।


অথচ গ্রামের বাড়ীতে সব ফ্যাসেলিটি আছে, ফ্রীজ, গ্যাসের সিলিন্ডার, পানির পাম্প, হাই কমোড, ডিশ কানেকশন। তারপরও কেউ গ্রামে থাকলো না। আব্বার খুব ইচ্ছে ছিল, সবাই গিয়ে গ্রামে কয়েকদিন থাকবো, বেড়াবো। কিন্তু কারো কোন সময় হয়ে উঠছিলো না। ছেলে মেয়ে, নাতি নাতনীদের কারো পরীক্ষা, কারোও চাকুরীর ছুটি নাই, কেউ অন্য জেলায় থাকে, কেউ বা দেশের বাইরে, তাই কখনো কারো সময় হয়ে উঠে না। ৩-৪ বছর পর হঠাৎ কোন ঈদে সবার একসাথে হওয়া হয়। তারপরও কেউ না কেউ বাদ পড়ে যায়।

কিন্তু আমরা একবার সবাই একসাথে হয়েছিলাম, সেটা প্রায় ১০ বছর আগে, সবাই যার যত কাজ ছিলো, সব বাদ দিয়ে তুমুল বর্ষায় কাদামাখা হয়ে গ্রামে গিয়েছিলাম।কেউ ৫-৬ মাসের প্রেগনেন্ট অবস্থায়, কেউ অফিসের দরকারী মিটিং বাদ দিয়ে, কেউ পরীক্ষা বাদ দিয়ে হাজির হয়েছিলাম গ্রামে, কেউ ২ মাসের ছোট বাচ্চা নিয়ে। যে রাতে আব্বা মারা গিয়েছিল, তারপর দিন সকালে সবাই হাজির গ্রামের বাড়িতে। পুরো এক সপ্তাহ ছিলাম গ্রামে। ছোট ছোট ভাতিজা-ভাতিজী, ভাগ্নে-ভাগ্নী সবাই সারাবাড়ী ছুটে বেড়াচ্ছে, বৃষ্টিতে কাদা মাখামাখি হচ্ছে, একটা শোকাহত বাড়ীর পরিবেশটা তার ভুলিয়ে দিচ্ছে। কিন্তু এই পরিবেশটা আব্বা দেখে যেতে পারলেন না।

এখনো আমরা গ্রামের বাড়ী যাওয়া হয় শুধু ঈদের দিন। সব কাজিন, চাচা চাচী, সবাই যাই। বছরে শুধু ঐ একদিন সবাই একসাথে হওয়ার চেষ্টা করি।

শেষবার গত ডিসেম্বরে গ্রামের বাড়ীতে গিয়েছিলাম ছেলেকে আব্বার কবর দেখানোর জন্য, কিন্তু আমাদের ঘরে যাওয়া হয় নাই, ঘরে তালা লাগানো ছিল, বিশাল বড়বাড়ী যেন মৃত্যুপুরী। আব্বার কবর থেকেই শহরে ফেরত আসলাম ভারাক্রান্ত মন নিয়ে।।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×